Loading Now

বিসিসির নির্বাহী কর্মকর্তার পিএ ধর্ষন মামলায় আটক

নিজস্ব প্রতিবেদক ।।

পরকীয়া প্রেম করতে গিয়ে স্থানীয় জনতার হাতে ধৃত হয়ে এখন ধর্ষন মামলার আসামী হয়ে শ্রীঘরে গেলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার পিএ শহিদুল ইসলাম। গতকাল রাতে নগরীর কাউনিয়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে ভুক্তভোগী এক নারীকে সহ তাকে আটক করা হয়েছে। জানা গেছে, শহিদুল দীর্ঘদিন ধরে ঐ নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ঐ বাসা ভাড়া নিয়ে থাকতেন।পরে এলাকাবাসীর সন্দেহ হলে তারা থানা পুলিশে খবর দিয়ে শহিদুল কে ধরিয়ে দেয়।শহিদুল ও নারীকে পুলিশ উদ্ধার করে কাউনিয়া থানায় নিলে থানায় উপস্থিত হয়ে ভুক্তভোগী নারী শহিদুলের বিরুদ্ধে ধর্ষন মামলা দায়ের করে। অন্যদিকে ঘটনা ধামাচাপা দিতে কাজ করছে সিটি কর্পোরেশনের আওয়ামী পন্থী কর্মকর্তা ও কর্মচারীরা। জানা গেছে শহিদুল আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত বর্তমানে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীর পি,এ হিসাবে কর্মরত রয়েছেন বিসিসিতে
তিনি বরিশাল সদর উপজেলার চাঁনপুরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিসিসির বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সহ : সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। বিসিসির বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তার পি.এ শহীদুল ইসলাম পলাত সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর আস্থাভাজন হিসাবে পরিচিত। সাদিক আব্দুল্লাহ মেয়র থাকা অবস্থায় বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তার পি.এ শহীদুল ইসলামকে ট্রেড লাইসেন্স সুপারেনটেন্ড হিসাবে দায়িত্ব প্রদান করেন।
এরপর ঘুষ- দুর্নীতির কারণে ২০২৩ সালের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসে সাদিক আব্দুল্লাহ নিজেই শহীদুল ইসলামকে চাকরিচ্যুত করেন। সাদিক আবদুল্লাহর মেয়রের মেয়াদ উত্তীর্ণের ১৫ দিন আগে অবৈধ পন্থায় পুনরায় চাকুরি প্রদান করা হয়।শহিদুল আটকের খবরে বর্তমানে তোলপাড় চলছে বরিশাল সিটি করপোরেশন জুড়ে।

Post Comment

YOU MAY HAVE MISSED