Loading Now

মেহেন্দীগঞ্জে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক ।।

মেহেন্দীগঞ্জ উপজেলা পর্যায়ের মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয় আজ সকাল ১১ টায় উপজেলা সভা কক্ষে। মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রিয়াজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সরকারী কর্মকর্তাসহ অন্যান্য সদস্যগণ অংশগ্রহণ করেন।

সভায় মেহেন্দীগঞ্জ উপজেলায় শিশু পাচার প্রতিরোধ বিষয়ে কর্মরত উন্নয়ন সংগঠন রূপান্তর তাদের কার্যক্রম এবং অগ্রগতি বিষয়ে আলোকপাত করেন। এছাড়াও প্রকল্প কর্মএলাকার শিশু সুরক্ষা কমিটির পক্ষে চরএককারিয়া ইউনয়ন চেয়ারম্যান ও উলানিয়া ইউনয়ন প্রশাসক স্ব স্ব ইউনয়নের বিগত কর্মসূচি উপস্থাপন করেন।

সভায় উপজেলা পর্যায়ের সরকারী কর্মকর্তগন এ ধরনের কাযৃক্রমের সফলতার জন্য সচেতনতামূলক কর্মসুচির প্রয়োজন বলে অভিমত ব্রাক্ত করেন। এবং স্ব স্ব কাজের পরিসীমা থেকে প্রচারাভিযান পরিচালনা করবেন বলে জানান। পাশাপাশি আগামী মাসের মধ্যে ১ টি স্কুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে স্কুল ক্যাম্পেইন কার্যক্রম বাস্তবায়ন করার সিদ্বান্ত হয়।

সভায় বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মইনুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মজিউদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং প্রেস ক্লাব সভাপতি মো. আব্দুর রাজ্জাক। সভায় স্বাগত বক্তব্য দেন কমিটির সদস্য সচিব ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা খো: শরিফা আক্তার।

 

Post Comment

YOU MAY HAVE MISSED