তেলের দাম বাড়লেও কাটেনি ভোগান্তি,পাম্পগুলোতে দীর্ঘ লাইন
নিজস্ব প্রতিবেদক ।।
ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও বরিশালের পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দির্ঘ লাইন কমছেই না। রবিবার (১৯ এপ্রিল) সকাল থেকে তেল নিতে পাম্পগুলোতে ভীড় করছেন যানবাহন চালকরা। আর পেট্রোল পাম্পগুলোতে এখনো রেশনিং পদ্ধতিতে দেয়া হচ্ছে জ্বালানী তেল।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রবিবার (১৯ এপ্রিল) সকাল থেকে নগরীর হাতে গোনা কয়েকটি পেট্রোলপাম্পে জ্বালানী তেল পাচ্ছেন যানবাহন চালকরা। সেখানে মোটর সাইকেলে ৩০০, মাহিন্দ্রায় ৫০০, প্রাইভেট কারে ১০০০ টাকা করে তেল দেয়া হচ্ছে।
হঠাৎ করে আগের তুলনায় অকটেন ২০, পেট্রোল ১৯, ডিজেল ১৫ টাকা বেড়ে যাওয়ায় বাড়তি ভোগান্তি বলছেন যানবাহন চালকরা।
তারা জানান, দাম বাড়লেও এখনো লাইনে দাড়িয়ে থেকে তেল নিতে হচ্ছে তাদের। আর হঠাৎ করে জ্বালানী তেলের দাম বেরে যাওয়ায় তাদের ভোগান্তি হচ্ছে।
বর্তমানে বরিশালের পেট্রোল পাম্পগুলোতে প্রতি লিটার অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং ডিজেল ১১৫ টাকায় বিক্রি হচ্ছে।



Post Comment