শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ ও অপপ্রচার’: এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ বরিশালে ১১ দলীয় ঐক্যের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ আইসিইউতে হাতকড়া পরা ছবি ভাইরাল: আওয়ামী লীগ নেতা মনির খানের মৃত্যু বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা চরফ্যাশনে বিদ্যুতায়িত হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল ‘হলুদ সোনালি বাটা’ দুই ভাইয়ের দ্বন্দ্বের জেরে হামলা: প্রাণ গেল মেয়ে জামাইয়ের, স্ত্রীসহ আহত পাঁচজন বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে রিকশাচালক গ্রেফতার ‘এদের মারো না কেন?’: ওবায়দুল কাদেরের কল রেকর্ড ট্রাইব্যুনালে

হিজলায় জেলেদের সঙ্গে সংঘর্ষে নৌ পুলিশের সদস্য আহত

/ ৫২ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 75

হিজলা প্রতিনিধি ।।

বরিশালের হিজলা উপজেলায় জেলেদের সঙ্গে নৌ পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নৌ পুলিশের এক সদস্য আহত হয়েছেন। তাকে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বকুল চন্দ্র কবিরাজ জানান, গতবুধবার রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে হিজলার আস্তরভাম এলাকায় নৌপুলিশ ও জেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নৌ পুলিশ সদস্য মনিরুল ইসলাম আহত হন। রাতেই তাকে হিজলা হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

ইউএনও জানান, মেঘনা নদীতে গতরাত ১২টা থেকে রাত ১টার মধ্যে ৫-৭ জনের একটি জেলে দলকে নৌকাসহ আটকের চেষ্টা করে দুই জনকে ধরতে সক্ষম হয় নৌ পুলিশ। এরপরেই জেলেদের ৪০-৫০ জনের একটি গ্রুপ এসে তাদের ওপর আক্রমণ চালায়। ছিনিয়ে নেয় আটককৃতদের। এ সময় মনিরুল আহত হন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নৌ-থানার ওসি বেলাল হোসাইন জানান, গতরাত ১০টার দিকে তারা দেবুয়া আস্তরভাম এলাকায় নৌপুলিশের একটি টিম রেখে আসেন। পরবর্তীতে এএসআই পারভেজ ও এএসআই নজরুলসহ নৌপুলিশ ফোর্স একটি নৌকাকে চ্যালেঞ্জ করে দুই জনকে আটক করে। সঙ্গে সঙ্গে জেলেদের বিশাল গ্রুপ এসে পুলিশের ওপর অতর্কিতে হামলা চালায়। তারা নৌ পুলিশ সদস্য মনিরুল ইসলামকে আহত করে নদীতে ফেলে দিয়ে দ্রুত পালিয়ে যায়। রাতেই মনিরুলকে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল হালিম জানান, তিনি অভিযানে ছিলেন না। তবে বিষয়টি সম্পর্কে অবগত আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com