শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ ও অপপ্রচার’: এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ বরিশালে ১১ দলীয় ঐক্যের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ আইসিইউতে হাতকড়া পরা ছবি ভাইরাল: আওয়ামী লীগ নেতা মনির খানের মৃত্যু বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা চরফ্যাশনে বিদ্যুতায়িত হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল ‘হলুদ সোনালি বাটা’ দুই ভাইয়ের দ্বন্দ্বের জেরে হামলা: প্রাণ গেল মেয়ে জামাইয়ের, স্ত্রীসহ আহত পাঁচজন বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে রিকশাচালক গ্রেফতার ‘এদের মারো না কেন?’: ওবায়দুল কাদেরের কল রেকর্ড ট্রাইব্যুনালে

বরগুনায় সাড়ে ৩ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

/ ২৩ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

বরগুনা প্রতিনিধি ।।

বরগুনার নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে ৩ হাজার ৫০০ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বরগুনা সদর উপজেলার নতুন বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তি বরগুনা সদর উপজেলার পাতাকাটা এলাকার বাসিন্দা মো. সাখাওয়াত হোসেন (৪৭)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল নতুন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। এ সময় চট্টগ্রাম থেকে বরগুনাগামী একটি যাত্রীবাহী বাস সেখানে পৌঁছালে এক ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে বাস থেকে নেমে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে তল্লাশি চালানো হলে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ৩ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাখাওয়াত দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ। তিনি চট্টগ্রামের টেকনাফসহ বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বরগুনাসহ বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন বলেও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা (পিপিএম-সেবা) বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে আমরা কোনো ধরনের ছাড় দিচ্ছি না। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, এ ঘটনায় বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com