শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক বরগুনায় সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু ঝালকাঠিতে আগুনে ভস্মীভূত ৮ দোকান, ক্ষতি ২৯ লাখ টাকা ববিতে আবারও র‍্যাগিংয়ের অভিযোগ, নবীন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে হাসপাতালে বরিশালে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধে কমিউনিটি ডায়ালগ গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০ বরিশালের স্বাস্থ্যখাত : চিকিৎসক-জনবল-ওষুধ সংকটে বেহাল দশা! বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত: স্মরণসভায় বিশিষ্টজনদের শ্রদ্ধা ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭ এবার মেসিরই ব্যালন ডি’অর জেতা উচিত— বেকহাম

ভাঙা হচ্ছে ঢাকা-বরিশাল মহাসড়ক দখল করে নির্মিত গোলচত্বর ভবন

/ ৬১ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল নগরের চৌমাথা লেকসংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়ক দখল করে নির্মিত শাহান আরা বেগম শিশু পার্ক ভেঙে ফেলেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। আজ বৃহস্পতিবার পার্কসংলগ্ন অর্ধনির্মিত দোতলা গোলচত্বর ভবনও ভাঙা শুরু করেছে করপোরেশনের উচ্ছেদ শাখা। সিটি করপোরেশন জানিয়েছে, ওই এলাকায় সড়ক প্রশস্তকরণের পরিকল্পনা রয়েছে।

সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মা শাহান আরা বেগমের নামে চার বছর আগে পার্কটি গড়ে তোলা হয়। জানা গেছে, ২০২২ সালে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে সিঅ্যান্ডবি রোডের চৌমাথা লেকসংলগ্ন মহাসড়কের প্রায় অর্ধেক অংশ দখল করে পার্কটি নির্মাণ করা হয়।

পার্কের পাশে মহাসড়কের জায়গায় নির্মাণ করা হয় দোতলা গোলাকৃতির একটি ভবন। তৎকালীন ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা শেখ সাঈদ আহমেদ মান্না টেন্ডার ছাড়াই ভবনটি নির্মাণ করেছিলেন বলে জানা গেছে। ভবনটিতে রেস্তোরাঁ করার পরিকল্পনা ছিল তাঁর।

গত বছরের ১৬ জানুয়ারি নগরবাসীর দাবির মুখে পার্কটি ভাঙার উদ্যোগ নেয় সিটি করপোরেশন। এর মধ্যে পুরো পার্ক ভেঙে ফেলা হয়েছে। পার্ক ও লেকের মাঝখানে থাকা অর্ধনির্মিত গোলচত্বর ভবনটি এত দিন অক্ষত ছিল।

এলাকাবাসীর দাবির মুখে আজ সেই ভবন ভাঙা শুরু হয়।

স্থানীয় বাসিন্দা সাইদ হোসেন বলেন, এই ভবনও ছিল সাবেক মেয়র সাদিকের ছত্রচ্ছায়ায় নির্মিত আরেকটি অবৈধ স্থাপনা। করপোরেশনের প্রশাসক বিলকিস জাহান শিরীন এটি ভেঙে রাস্তা প্রশস্ত করলে এ সড়কে দুর্ঘটনার ভয় থাকবে না।

বিসিসির উচ্ছেদ শাখার প্রধান লকিতুল্লাহ সিকদার বলেন, ‘লেকের আশপাশের ছোট দোকানপাট অপসারণ করা হয়েছে। গোলচত্বর ভবনটিও ভাঙা শুরু হয়েছে। ভেঙে সেখানে কী করা হবে, তা জেনে জানাব।’

বিসিসির নির্বাহী প্রকৌশলী আবুল বাশার বলেন, সাবেক মেয়রের মায়ের নামে করা পার্কসংলগ্ন গোল ভবনটিতে রেস্তোরাঁ করতে চেয়েছিলেন তৎকালীন কাউন্সিলর ও নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ সাঈদ আহমেদ মান্না। টেন্ডার ছাড়াই ভবনটি নির্মাণ করা হয়। কারণ, তিনি এটি বরাদ্দ নিতে চেয়েছিলেন।

টেন্ডার ছাড়া সিটি করপোরেশনের জায়গায় কীভাবে বাণিজ্যিক প্রতিষ্ঠান নির্মাণ করা হচ্ছিল, সে বিষয়ে কোনো জবাব দিতে পারেননি প্রকৌশলী আবুল বাশার। তবে তিনি বলেন, অর্ধনির্মিত ভবনটি ভেঙে সেখানে সড়ক প্রশস্তকরণ ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com