শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক বরগুনায় সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু ঝালকাঠিতে আগুনে ভস্মীভূত ৮ দোকান, ক্ষতি ২৯ লাখ টাকা ববিতে আবারও র‍্যাগিংয়ের অভিযোগ, নবীন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে হাসপাতালে বরিশালে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধে কমিউনিটি ডায়ালগ গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০ বরিশালের স্বাস্থ্যখাত : চিকিৎসক-জনবল-ওষুধ সংকটে বেহাল দশা! বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত: স্মরণসভায় বিশিষ্টজনদের শ্রদ্ধা ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭ এবার মেসিরই ব্যালন ডি’অর জেতা উচিত— বেকহাম

বরিশালে বিএনপি নেতা নুরুল আমিনকে নিয়ে অপপ্রচারের অভিযোগ

/ ৫২ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

নিজেস্ব প্রতিবেদক ।। ​

বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে।

​সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু পোস্টে দাবি করা হয়, রায়পাশা-কড়াপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় পোড়ানোর মামলার এক আসামিকে ছাড়িয়ে আনতে এয়ারপোর্ট থানায় তদবির করেছেন তিনি।

​তবে নুরুল আমিনের ঘনিষ্ঠ ও দলীয় নেতাকর্মীরা এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তাদের ভাষ্য আলহাজ্ব নুরুল আমিন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত একজন প্রবীণ ও ত্যাগী নেতা। রাজপথের বিভিন্ন আন্দোলন সংগ্রামে তিনি সবসময় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বর্তমানে বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনকালে দলীয় নেতাকর্মীদের মাঝে তার ব্যাপক গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা রয়েছে।

​নেতাকর্মীদের অভিযোগ, রাজনৈতিকভাবে তাকে হেয় করা এবং সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার হীন উদ্দেশ্যেই একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে এসব বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

​তারা আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রকাশের আগে তার সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি। মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে একজন প্রবীণ রাজনৈতিক নেতার সুনাম নষ্ট করার অপচেষ্টা কোনোভাবেই কাম্য নয়।

​এ বিষয়ে নুরুল আমিনের অনুসারী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সকলকে সত্যতা যাচাই করার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com