বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
নিখোঁজের ২ দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ পরিমাপে কম: বরিশালে দুই ফিলিং স্টেশনে জরিমানা স্বেচ্ছাসেবক দল নেতার চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীদের ধর্মঘট, বেচাকেনা বন্ধ জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ববি সংলগ্ন মহাসড়ক সংস্কার না হওয়ায় শিক্ষার্থীদের তোপের মুখে সওজ প্রকৌশলী সরকারি হাসপাতালের সামনে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী উত্তাল বঙ্গোপসাগর, নৌকা-ট্রলারকে সতর্ক থাকার নির্দেশ মোবাইল না দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় কিশোর! মনপুরায় অধ্যক্ষের ওপর হামলা, যুবদল-স্বেচ্ছাসেবক দলের ৮ নেতার বিরুদ্ধে মামলা তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: ডা. জাহেদ

সাবেক প্যানেল মেয়রকে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল ডিবি

/ ৬৮ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক প্যানেল মেয়র ও আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা এনামুল হক বাহারকে ধরতে বাসায় অভিযান চালিয়ে না পেয়ে তাঁর কিশোর ছেলেকে ধরে নিয়ে গেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ সোমবার দুপুরে নগরের ২৩ নম্বর ওয়ার্ডের দরগাবাড়ি সড়কের তিতুমীর লেনে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আটক বাফতিন আহমেদ জিহান (১৬) বরিশাল জিলা স্কুল থেকে এ বছর এসএসসি পাস করেছে। তার মা সাথী আক্তার জানান, তাঁর স্বামী বাহার সব মামলায় জামিনে আছেন। পুলিশ বাসায় অভিযান চালিয়ে বাবাকে না পেয়ে নাবালক ছেলেকে টেনেহিঁচড়ে ধরে নিয়ে গেছে।
এ বিষয়ে জানতে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিমের মোবাইল ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

জানতে চাইলে কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, ২৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে ডিবি কিশোরকে ধরেছে, কিন্তু এখনো থানায় হস্তান্তর করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com