বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
এই বয়সেও গ্ল্যামারে আগুন ধরালেন সানি লিওন বাজারে আগুন, দ্রব্যমূল্যের চাপে পুড়ছে সাধারণ মানুষ রাজাপুরে ইয়াবাসহ যুবক গ্রেফতার, এক বছরের কারাদণ্ড পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের মারামারি, আহত ৫ কলাপাড়ায় মোটরে বিদ্যুৎ-সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের উজিরপুরে বি.এন. খান কলেজের নাম ব্যবহার করে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ‘জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙল ঝাড়ফুঁকের আসর এবার আফগানিস্তানের লিগেও সাকিব, খেলবেন কোন দলে ঝালকাঠিতে যৌথ অভিযানে অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের মারামারি, আহত ৫

/ ৪২ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি ।।

পিরোজপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে মারামারি ও কোপাকুপির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পৌর ছাত্রদলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক মো. নাফিস (২৫) নামে একজনকে আটক করা হয়েছে।

আহতরা হলেন পিরোজপুরের জিয়ানগর উপজেলার মিজান মাতুব্বরের ছেলে জিহাদ মাতুব্বর, পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের মাহিদুলের ছেলে নাইম, মাছিমপুর গ্রামের শান, কালিবাড়ি এলাকার মিঠুর ছেলে তাশফি ও শিকারপুর গ্রামের আউয়ালের ছেলে নিরব।

পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের এক পক্ষ অপর পক্ষের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত জিহাদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার জানান, আমি ঢাকায় অবস্থান করছি। বিষয়টি আমি শুনেছি। এ ঘটনায় যদি ছাত্রদলের কেউ জড়িত থাকে, তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, একটি মারামারির ঘটনা ঘটেছে। উভয় পক্ষের পাঁচজন আহত আছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com