শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ ও অপপ্রচার’: এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ বরিশালে ১১ দলীয় ঐক্যের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ আইসিইউতে হাতকড়া পরা ছবি ভাইরাল: আওয়ামী লীগ নেতা মনির খানের মৃত্যু বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা চরফ্যাশনে বিদ্যুতায়িত হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল ‘হলুদ সোনালি বাটা’ দুই ভাইয়ের দ্বন্দ্বের জেরে হামলা: প্রাণ গেল মেয়ে জামাইয়ের, স্ত্রীসহ আহত পাঁচজন বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে রিকশাচালক গ্রেফতার ‘এদের মারো না কেন?’: ওবায়দুল কাদেরের কল রেকর্ড ট্রাইব্যুনালে

ডিবির মাদকবিরোধী অভিযানে শ্রমিকদল নেতার হামলা, ২ পুলিশ সদস্য আহত

/ ১১৮ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬

উজিরপুর প্রতিনিধি ।।

বরিশালের উজিরপুরে মাদক উদ্ধার অভিযানে গিয়ে শ্রমিকদল নেতা ও তার সহযোগিদের হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। স্থানীয় লঞ্চঘাট এলাকার এই হামলায় গোয়েন্দাপুলিশের দুজন কনস্টেবল আহত হয়েছেন। এবং এই ঘটনায় ডিবি পুলিশ মাদকবিক্রেতা আরিফুল ইসলাম ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

জেলা গোয়েন্দাপুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে ঞ্চঘাট এলাকায় মাদকবিক্রেতা আরিফুল ইসলামকে আটকে প্রস্তুতি নেওয়া হয়। একপর্যায়ে গোয়েন্দাপুলিশের উপস্থিতি টেরপেয়ে ইয়াবার একটি চালান তিনি নদীতে ফেলে দেন। তখন ডিবি পুলিশ বাধা দিতে গেলে সহযোগীদের নিয়ে মাদক ব্যবসায়ী হামলা করে। এতে দুজন কনস্টেবলকে কুপিয়ে আহত করা হলে তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবশ্য এরআগেই মাদকবিক্রেতা আরিফুলসহ তার তিন সঙ্গীকে আটক করে ডিবি পুলিশ।

বরিশাল জেলা গোয়েন্দাপুলিশের ওসি জানান, মাদক উদ্ধার অভিযানে গিয়ে হামলার শিকার হয়ে তাদের দুজন কনস্টেবল হাতপাতালে ভর্তি আছেন। আরিফুল ইসলাম নামের মাদকবিক্রেতাকে ছিনিয়ে নিতে এসে সহযোগীরা হামলা চালিয়েছে। এবং ধস্তাধস্তির একপর্যায়ে আরিফুল ইয়াবার একটি বড় চালান নদীতে ফেলে দিয়েছেন। এই ঘটনায় উজিরপুর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

উজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, গোয়েন্দাপুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি পলাতক অপর অভিযুক্তদের গ্রেপ্তারে তৎপরতা চালিয়ে যাচ্ছে পুলিশ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com