শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক বরগুনায় সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু ঝালকাঠিতে আগুনে ভস্মীভূত ৮ দোকান, ক্ষতি ২৯ লাখ টাকা ববিতে আবারও র‍্যাগিংয়ের অভিযোগ, নবীন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে হাসপাতালে বরিশালে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধে কমিউনিটি ডায়ালগ গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০ বরিশালের স্বাস্থ্যখাত : চিকিৎসক-জনবল-ওষুধ সংকটে বেহাল দশা! বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত: স্মরণসভায় বিশিষ্টজনদের শ্রদ্ধা ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭ এবার মেসিরই ব্যালন ডি’অর জেতা উচিত— বেকহাম

আত্মহত্যা প্রতিরোধ দিবসের দিনই কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

/ ৫৬ বার পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসের দিনই বরিশাল সরকারি বিএম কলেজের শিক্ষার্থী রুনা আক্তারের (২৮) মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়ক সংলগ্ন নতুন রাস্তা এলাকার একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্র জানা যায়, নিহত রুনা ও তার স্বামী শাওন সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন। প্রেমের সম্পর্কের টানাপোড়েন পেরিয়ে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হলেও শাওনের পরিবার এ বিয়ে মেনে নেয়নি। পড়ালেখার তাগিদে ও পারিবারিক মনস্তাত্ত্বিক দূরত্বের কারণে রুনা একাই বরিশালের ওই ভাড়া বাসায় বসবাস করতেন।

চলতি সেপ্টেম্বর মাসের ১ তারিখে স্বামী পুলিশে কর্মরত, এমন পরিচয় দিয়েই বাসাটি ভাড়া নেন রুনা।

বাড়ির মালিকের স্ত্রী জানান, বাসা নেওয়ার পর থেকে স্বামী শাওন সশরীরে না এলেও রুনার মাধ্যমে ভিডিও কল আমাদের সঙ্গে তার কথা হয়। তবে বাসা ভাড়ার আনুষঙ্গিক কাগজপত্র দেওয়ার কথা থাকলেও তা এখনো দেওয়া হয়নি।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হয় কোতোয়ালি মডেল থানা পুলিশ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন টিম। তারা ঘটনাস্থল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছেন। পরবর্তীতে লাশ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন উল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com