বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ ও অপপ্রচার’: এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ বরিশালে ১১ দলীয় ঐক্যের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ আইসিইউতে হাতকড়া পরা ছবি ভাইরাল: আওয়ামী লীগ নেতা মনির খানের মৃত্যু বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা চরফ্যাশনে বিদ্যুতায়িত হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল ‘হলুদ সোনালি বাটা’ দুই ভাইয়ের দ্বন্দ্বের জেরে হামলা: প্রাণ গেল মেয়ে জামাইয়ের, স্ত্রীসহ আহত পাঁচজন বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে রিকশাচালক গ্রেফতার ‘এদের মারো না কেন?’: ওবায়দুল কাদেরের কল রেকর্ড ট্রাইব্যুনালে

চরফ্যাশনে বিদ্যুতায়িত হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

/ ১৯ বার পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

ভোলা প্রতিনিধি ।।

ভোলার চরফ্যাশনে বৈদ্যুতিক মোটরের সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. রাসেল (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত রাসেল নুরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আবুল কালামের একমাত্র ছেলে। তিনি দুলারহাট মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, বসতঘরে ফ্লোরিংয়ের কাজের জন্য পুকুরে একটি বৈদ্যুতিক মোটর বসানো হয়েছিল। আজ দুপুরে মোটরের সঙ্গে বৈদ্যুতিক সুইচ বোর্ডের সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত রাসেল বিদ্যুতায়িত হন। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাসেলের বাবা মো. আবুল কালাম বলেন, ‘আমার চারটি মেয়ে ও একটি মাত্র ছেলে ছিল। সে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। খুব মেধাবী ছিল। একমাত্র ছেলেকে হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম।’

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরতোচিকিৎসক মুনতাসীর বিল্লাহ বলেন, ‘হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।’

দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাকির হোসেন বলেন, ‘রাসেল আমাদের বিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী ছিল। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’

দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন আলম চৌধুরী বলেন, ‘বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com