বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
নিখোঁজের ২ দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ পরিমাপে কম: বরিশালে দুই ফিলিং স্টেশনে জরিমানা স্বেচ্ছাসেবক দল নেতার চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীদের ধর্মঘট, বেচাকেনা বন্ধ জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ববি সংলগ্ন মহাসড়ক সংস্কার না হওয়ায় শিক্ষার্থীদের তোপের মুখে সওজ প্রকৌশলী সরকারি হাসপাতালের সামনে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী উত্তাল বঙ্গোপসাগর, নৌকা-ট্রলারকে সতর্ক থাকার নির্দেশ মোবাইল না দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় কিশোর! মনপুরায় অধ্যক্ষের ওপর হামলা, যুবদল-স্বেচ্ছাসেবক দলের ৮ নেতার বিরুদ্ধে মামলা তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: ডা. জাহেদ

নিখোঁজের ২ দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ

/ ৩২ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ভোলা প্রতিনিধি ।।

ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজ হওয়ার দুইদিন পর মো. ইসমাইল হোসেন (৭) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ ​মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইসমাইল ওই এলাকার মো. আকবর হোসেনের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে খালের পানিতে একটি বস্তা ভাসতে দেখে তাদের সন্দেহ হয়।

পরে বস্তার ভেতরে মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে। পরে মরদেহটি নিখোঁজ শিশু ইসমাইলের বলে শনাক্ত করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর ইসমাইল নিখোঁজ হয়।

এ ঘটনায় ওই দিনই বোরহানউদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ আলী বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় সন্দেহভাজন এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, শিশুটির মৃত্যুর কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com