বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে নীরবতা ভাঙলেন ব্রেট লি ফ্যাসিস্ট সরকার মেগা দুর্নীতিতে ব্যস্ত ছিল: প্রতিমন্ত্রী সোহেল মনজুর চুরি করতে এসে গৃহবধূর কামড়ে আঙুল হারাল চোর খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার নলছিটিতে দুই ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চলে গেলেন ভারতীয় অভিনেতা প্রদীপ রাওয়াত রাতে কুকুরের আড্ডা, সকালে সেই খাট্টায় বিক্রি হচ্ছে মাংস! খাল পুনঃখনন শেষে ৭৬ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত ছুটির রাতে ভূমি অফিসে তহশিলদার, অবশেষে বদলি আবুল বাসার কেউ কেউ দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছেন: প্রধানমন্ত্রী

পিরোজপুরে ১৩ মণ রেণু জব্দ, ৭ জেলের কারাদণ্ড

/ ৬৮ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি ।।

পিরোজপুরের মঠবাড়িয়ায় অবৈধভাবে বিপুল পরিমাণ ফাইসা মাছের রেণু পাচারকালে সাতজন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

আজ রবিবার (১০ মে ২৬) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের প্রত্যেককে ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত ও কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীর রাঙ্গাবালী থেকে বাগেরহাটের রামপালগামী একটি নৌযান অনুসরণ করে নেছারাবাদ কোস্টগার্ড টিমের অভিযানে শনিবার দিবাগত গভীর রাতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ব্রিজ সংলগ্ন এলাকায় তাদের আটক করা হয়। অভিযানে ১৩ মণ ওজনের ২ লক্ষ ৫০ হাজার পিস ফাইসা ও বাটা মাছের রেণু জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৫-৬ লাখ টাকা।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথের ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় দাকোপ গ্রামের অহিদুজ্জামানের ছেলে মো. রেজওয়ান (৩৮), মো. রেদওয়ান (২৮), দেলোটি পাইকগাছা গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. মুস্তাঈন (৩৫), দাকোপ গড়খালী বটবুনিয়া গ্রামের মো. ইদ্রিস গাজীর ছেলে মো. জাকির গাজী (৪১), দাকোপ গড়খালী গ্রামের মো. মোকসেদ সরদারের ছেলে মো. সিরাজ সরদার (৫৮), পাইকপাড়া দেলোটি গ্রামের মো. শুকুর আলী শেখের ছেলে মো. তুহিন শেখ (২৬) এবং একই এলাকার মো. হাফিজুল ইসলামের ছেলে মো. পলাশকে (৪০) ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

নেছারাবাদ কোস্টগার্ডের পেটি অফিসার শামীম পারভেজ জানান, সাজাপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া জব্দকৃত মূল্যবান রেণুপোনাগুলো জনসম্মুখে বলেশ্বর নদীতে অবমুক্ত করা হয়েছে। দেশের মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com