শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ ও অপপ্রচার’: এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ বরিশালে ১১ দলীয় ঐক্যের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ আইসিইউতে হাতকড়া পরা ছবি ভাইরাল: আওয়ামী লীগ নেতা মনির খানের মৃত্যু বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা চরফ্যাশনে বিদ্যুতায়িত হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল ‘হলুদ সোনালি বাটা’ দুই ভাইয়ের দ্বন্দ্বের জেরে হামলা: প্রাণ গেল মেয়ে জামাইয়ের, স্ত্রীসহ আহত পাঁচজন বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে রিকশাচালক গ্রেফতার ‘এদের মারো না কেন?’: ওবায়দুল কাদেরের কল রেকর্ড ট্রাইব্যুনালে

বরগুনায় জেলেদের জালে মিলল টর্পেডো সদৃশ রহস্যময় যন্ত্র, এলাকায় চাঞ্চল্য

/ ৮৫ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ১ জুন, ২০২৬

বরগুনা প্রতিনিধি ।।

বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীর মোহনায় মাছ ধরার সময় জেলেদের জালে ড্রোন বা টর্পেডো সদৃশ একটি রহস্যময় ইলেকট্রনিক ডিভাইস (যন্ত্র) পাওয়া গেছে। ডিভাইসটি বর্তমানে পাথরঘাটা থানা পুলিশের হেফাজতে রয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জেলে ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৩১ মে) বিকেলে পাথরঘাটার বাসিন্দা মিরাজ মিয়ার মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার বলেশ্বর নদীর মোহনায় জাল ফেলে। এ সময় ট্রলারে থাকা ৬ জন জেলে তাদের জালে ভারী কিছুর উপস্থিতি টের পান। জাল টেনে তোলার পর তারা ড্রোন বা টর্পেডোর বডির মতো দেখতে অদ্ভুত ইলেকট্রনিক ডিভাইসটি দেখতে পান। নদীর বুকে এমন অচেনা ও রহস্যময় ডিভাইস দেখে জেলেরা আতঙ্কিত হয়ে পড়েন। তারা তাৎক্ষণিকভাবে মাছ শিকার বন্ধ করে ট্রলার নিয়ে দ্রুত পাথরঘাটা ঘাটে ফিরে আসেন। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল দিয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পাথরঘাটা থানা পুলিশের একটি দল ডিভাইসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী জেলেরা বলেন, ডিভাইসটি দেখতে সাধারণ কোনো বস্তুর মতো নয়। এটি দেখতে অনেকটা ড্রোন বা সাবমেরিন থেকে ছোঁড়া টর্পেডোর মতো। নদীতে এরকম জিনিস আমরা আগে কখনও দেখিনি। তাই ভয় পেয়ে দ্রুত তীরে চলে আসি।

এ বিষয়ে পাথরঘাটা থানা পুলিশ জানায়, জেলেদের মাধ্যমে খবর পেয়ে ডিভাইসটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এটি আসলে কোনো ড্রোন নাকি সামুদ্রিক গবেষণার কোনো যন্ত্র এবং এটি কোন দেশের তৈরি বা কোথা থেকে ভেসে এসেছে তা পরীক্ষা-নিরীক্ষা ও বিশেষজ্ঞদের যাচাই-বাছাইয়ের পর নিশ্চিত হওয়া যাবে।

এদিকে ডিভাইসটি উদ্ধারের পর থেকেই সেটি দেখতে স্থানীয় উৎসুক জনতা থানা চত্বরে ভিড় জমাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com