শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ ও অপপ্রচার’: এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ বরিশালে ১১ দলীয় ঐক্যের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ আইসিইউতে হাতকড়া পরা ছবি ভাইরাল: আওয়ামী লীগ নেতা মনির খানের মৃত্যু বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা চরফ্যাশনে বিদ্যুতায়িত হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল ‘হলুদ সোনালি বাটা’ দুই ভাইয়ের দ্বন্দ্বের জেরে হামলা: প্রাণ গেল মেয়ে জামাইয়ের, স্ত্রীসহ আহত পাঁচজন বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে রিকশাচালক গ্রেফতার ‘এদের মারো না কেন?’: ওবায়দুল কাদেরের কল রেকর্ড ট্রাইব্যুনালে

বরগুনায় বন্দীকে গ্রেপ্তারের আবেদন, তদন্ত কর্মকর্তার শাস্তি

/ ৯ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

বরগুনা প্রতিনিধি ।।

বরগুনা জেলা কারাগারে বন্দী এক আসামিকে নতুন একটি মামলায় গ্রেপ্তারের জন্য আদালতের কাছে পরোয়ানার আবেদন করায় মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে বিভাগীয় ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি ব্যক্তিগতভাবে তদন্ত করে ২৯ আগস্টের মধ্যে আদালতে বাস্তবায়ন প্রতিবেদন দাখিল করতে বরগুনার পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়।

গতকাল মঙ্গলবার বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আনোয়ার হোসেন এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, বিশেষ ক্ষমতা আইনে বেতাগী থানার একটি মামলায় তদন্ত কর্মকর্তা ও বেতাগী থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম এক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেন। কিন্তু আদালতের নথিতে দেখা যায়, ওই আসামি মো. সাইফুল ইসলাম ওরফে বনি আমিন বরগুনা সদর থানার অন্য একটি মামলায় গ্রেপ্তার হয়ে ২০২৫ সালের ৪ ফেব্রুয়ারি থেকে ২০ মে পর্যন্ত টানা কারাগারে ছিলেন। কারাগারে থাকা অবস্থায় তিনি কীভাবে নতুন মামলার অপরাধে জড়ালেন, এ প্রশ্ন আদালতের নজরে এলে তদন্ত কর্মকর্তার কাছে ব্যাখ্যা তলব করা হয়।

গত ২৯ জুলাই আদালতে হাজির হয়ে উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে বলেন, তথ্যদাতার দেওয়া ভুল তথ্যের ভিত্তিতেই অনিচ্ছাকৃতভাবে পরোয়ানার আবেদন করা হয়েছিল। তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট হননি আদালত।

বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা বলেন, ‘আদালতের আদেশ অনুযায়ী তদন্ত করে প্রতিবেদন দাখিলের পাশাপাশি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com