সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
Logo

বরিশাল জেলা শিশু সুরক্ষা কমিটি’র অভিভাবক সমাবেশ ও শিক্ষাবৃত্তি প্রদান

/ ১০৭ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল জেলা শিশু সুরক্ষা কমিটি ও রূপান্তর এর যৌথ উদ্যোগে অভিভাবক সমাবেশ ও শিক্ষাবৃত্তি প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বরিশাল সমাজসেবা অধিদপ্তরের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র আজ ২৭ আগষ্ট বিকেল ৪ টায় জেলা শিশু সুরক্ষা কমিটির জ্যেষ্ঠ সদস্য উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা অধিদপ্তর বরিশাল এর পরিচালক শাহ্ মো: রফিকুল ইসলাম ও আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সমাজসেবা অধিদপ্তর এর অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ। সভায় বরিশাল জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ঝুঁকিপুর্ন ২০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদানসহ তাদের শিক্ষা অভিভাবকদের সাথে পরিচয় করানো হয়। ঝুঁকিপুর্ন শিশুদের ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং তাদের শিক্ষা জীবনের নিরাপত্তাবলয় শক্তিশালীকরনণ এ ধরনের কার্যক্রম বিশেষ সহায়ক ভূমিকা পালন করতে পারে বলে উল্লেখ করে সভায় বক্তব্য দেন – নারীনেত্রী ও শিক্ষাবিদ প্রফেসর শাহ্ সাজেদা, পুষ্প চক্রবর্তী, সাংবাদিক সুশান্ত ঘোষ, এ্যাড. সাহিদা তালুকদার, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পাপিয়া জেসমিন, উন্নয়ন কর্মী আশফাকুর রহমান, সিরাজুল ইসলাম, সুমাইয়া জিসান প্রমুখ। সভা সঞ্চালনা করেন জেলা শিশু সুরক্ষা কমিটি’র সদস্য এ্যাড সুভাষ দাস । স্বাগত বক্তব্য দেন কমিটির আহ্বায়ক শুভংকর চক্রবর্তী। উল্লেখ্য সহায়তা প্রাপ্ত শিশুরা অভ্যন্তরীণ পাচার বানিজ্যিক যৌন শোষনের ঝুঁকিতে থাকা শিশুদের সুরক্ষা শক্তিশালীকরণ প্রকল্পের সাথে সংযুক্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com