বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
ববির সমাজবিজ্ঞান বিভাগের ভিপি নির্বাচিত হলেন রাফি সিকদার বরিশালে ব্যাবসার লোভ দেখিয়ে অর্থ আত্মসাত করে পালিয়েছে ইউসুব! আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা বরিশালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হাতবোমা বিস্ফোরণ, এলাকাজুড়ে আতঙ্ক চুরির অপবাদে শিশু ও মাকে পেটানোর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটের চড়–লাথিতে দাঁত ভেঙে গেল ৫ম শ্রেণির ছাত্রীর! সাগরে ট্রলারডুবি, বরগুনার ২ জেলে নিখোঁজ যৌবন ধরে রাখতে কী দিয়ে গোসল করেন ৪০ পেরিয়ে যাওয়া এই অভিনেত্রী? হারানো পাসপোর্ট দ্বিতীয়বার ইস্যুতে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ অনাপত্তি সনদ বাতিল

মোবাইল না দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় কিশোর!

/ ৩৫ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

অনলাইন ডেক্স ।।

মোবাইল ফোন না দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে থানায় হাজির হয় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী (১৪)। পরে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) পরামর্শ ও কাউন্সেলিংয়ের মাধ্যমে বিষয়টির তাৎক্ষণিক সমাধান হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে চাঁদপুরের হাজীগঞ্জে এ ঘটনা ঘটলেও জানাজানি হয় পরে।

স্থানীয়দের সঙ্গে আলাপ করে জানা গেছে- ১৪ বছর বয়সী আল আমিন হাজীগঞ্জ উপজেলার ৬ নম্বর বড়কুল পূর্ব ইউনিয়নের মহনপুর গ্রামের সফিক মিয়ার ছেলে।

সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। রোববার রাত ১০টার দিকে মা-বাবার বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে হাজীগঞ্জ থানায় হাজির হয় আল আমিন।

বিষয়টি জানার পর কিশোরটির সঙ্গে কথা বলতে উপ-পরিদর্শক (এসআই) জহির হোসেনকে দায়িত্ব দেওয়া হয়। পরে রাতেই তার মা-বাবাকে থানায় ডেকে আনা হয়।

এসআই জহির হোসেন জানান, কিশোরের সঙ্গে কথা বলে জেনেছি তার মা-বাবা তাকে মোবাইল ফোন ব্যবহার করতে না দেওয়ায় সে ক্ষুব্ধ হয়ে মারধরের অভিযোগ করেছে। তবে প্রকৃতপক্ষে তাকে কোনো মারধর করা হয়নি।

তিনি আরও জানান, কিশোরটির মনের কষ্ট দূর করতে কিছুক্ষণ কাউন্সেলিং করা হয়। পরে তাকে বুঝিয়ে হাসিমুখে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com