নিজস্ব প্রতিবেদক ।।
বরিশালে ৬ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ এনে মানহানির কর মিথ্যা অপপ্রচার করার প্রতিবাদে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক মো. একরামুল।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, কাশিপুর ইউনিয়নের গনপাড়া ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা (জমির দালাল) আনিছুর রহমান সম্প্রতি সাংবাদিকদের বিরুদ্ধে একটি অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগে বিভিন্ন অসত্য ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে বলে দাবি করা হয়।
থানায় লিখিত অভিযোগকারী সাংবাদিক
মো. একরামুল বলেন, অভিযুক্ত ব্যক্তি একটি অনলাইন পোর্টালে স্থানীয় কয়েকজন সাংবাদিকের ছবি ও নাম ব্যবহার করে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছেন। এর মাধ্যমে সংশ্লিষ্ট সাংবাদিকদের সামাজিক ও পারিবারিক এবং পেশাগতভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে।
লিখিত অভিযোগে আরও বলা হয়, অভিযোগে উল্লিখিত সাংবাদিকরা কখনোই মিথ্যা সংবাদ প্রকাশ, মানহানি কিংবা সাংবাদিকতার নীতিমালা পরিপন্থী কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন।
কে বা কারা তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিল এবং সাংবাদিকদের পেশাগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই কাশিপুর হাই স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক “কাজী রিপন” সহযোগিতায় এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করা হয়েছে।
মুলত ওই কাশিপুর হাই স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষা মন্ত্রনালয়ে একজন ব্যাক্তি লিখিত অভিযোগ দেয়ার সংবাদ প্রকাশ হওয়ার পর তার পরবর্তী তথ্য সংগ্রহে গেলে নিজে স্ব পনদিত হয়ে সংবাদ কর্মীদের স্কুল কার্যক্রমের দায়িত্ব পালনে থাকা সহকারী শিক্ষক কাজী রিপন এর কাছে কথা বলতে বলেন ওই অভিযুক্ত শিক্ষিকা।
কাজী রিপন সাংবাদিকদের বিদ্যালয়ে দুই দিন পরে ডেকে এনে ওই শিক্ষিকার স্বামীকে দিয়ে মিথ্যা অপপ্রচার করিছেন বলে অভিযোগ উঠেছে।
এছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে আনিত অভিযুক্তের অভিযোগের পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। বরং একটি সংবাদ প্রকাশকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে এসকল সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন গনমাধ্যম সংগঠনে দেয়া মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে এয়ারপোর্ট থানা পুলিশের প্রতি আহ্বান জানানো হয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।
এদিকে এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়েরকারী সাংবাদিকবৃন্দ বলেন আমাদের বিরুদ্ধে বিভিন্ন সাংবাদিক সংগঠনে দেয়া মিথ্যা অভিযোগ তুলে না নিলে পরবর্তীতে আমরা আইনগত সহায়তা নিবো।
অভিযোগের বিষয়ে এয়ারপোর্ট থানা অফিসার ইনচার্জ শাখাওয়াত হোসেন বলেন আমি দুই পক্ষকে ডেকে সুষ্ঠ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।