বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
নিখোঁজের ২ দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ পরিমাপে কম: বরিশালে দুই ফিলিং স্টেশনে জরিমানা স্বেচ্ছাসেবক দল নেতার চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীদের ধর্মঘট, বেচাকেনা বন্ধ জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ববি সংলগ্ন মহাসড়ক সংস্কার না হওয়ায় শিক্ষার্থীদের তোপের মুখে সওজ প্রকৌশলী সরকারি হাসপাতালের সামনে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী উত্তাল বঙ্গোপসাগর, নৌকা-ট্রলারকে সতর্ক থাকার নির্দেশ মোবাইল না দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় কিশোর! মনপুরায় অধ্যক্ষের ওপর হামলা, যুবদল-স্বেচ্ছাসেবক দলের ৮ নেতার বিরুদ্ধে মামলা তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: ডা. জাহেদ

স্বেচ্ছাসেবক দল নেতার চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীদের ধর্মঘট, বেচাকেনা বন্ধ

/ ২৮ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

চাঁদাবাজি ও হামলার প্রতিবাদে বরিশালের সবচেয়ে বড় পাইকারি কাঁচাবাজার বহুমুখী সিটি মার্কেটে বেচাকেনা বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে বাজারে সবজি বেচাকেনা হয়নি। নিরাপত্তার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত বেচাকেনা বন্ধ রাখবেন বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের কাছ থেকে চাঁদা দাবি করা হচ্ছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলার শিকার হন কয়েকজন ব্যবসায়ী।

জানা গেছে, বরিশাল নগরীর বহুমুখী সিটি মার্কেট এই পাইকারি কাঁচাবাজারটি বিভাগের অন্যতম বড় সবজি সরবরাহ কেন্দ্র। প্রতিদিন এখান থেকে বরিশাল নগরসহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার বাজারে সবজি যায়। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকেও ট্রাকে করে সবজি আসে এই বাজারে। প্রতিদিন মধ্যরাত থেকে বাজারে সবজিবাহী ট্রাক ঢুকতে শুরু করে। ভোররাত থেকে জমে ওঠে পাইকারি বেচাকেনা।

ব্যবসায়ী শুভ জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র বাজারে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একই সাথে প্রতিটি আড়ত থেকে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দিলে মারধর করার অভিযোগও করেন ব্যবসায়ীরা। এ অবস্থায় ব্যবসায়ীদের পক্ষ থেকে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগও দেওয়া হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য বাজার এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

বরিশালের পাইকারি কাঁচাবাজারে দেড় শতাধিক স্থায়ী দোকান রয়েছে। এর বাইরে সড়কের পাশে প্রতিদিন আরও প্রায় অর্ধশত অস্থায়ী দোকান বসে। এ বাজারের বেচাকেনা বন্ধ থাকায় বরিশালসহ বিভাগের বিভিন্ন এলাকার সবজি সরবরাহে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com