মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
Logo

হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি

/ ১৬ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধি ।।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির বোন মাছুমা হাদি বলেছেন, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা গুরুত্বের সঙ্গে নিয়ে ওসমান হাদি হত্যার সঙ্গে কারা জড়িত, তা কূটনৈতিকভাবে স্পষ্ট করা রাষ্টের দায়িত্ব। মমতা ব্যানার্জির কাছ থেকে তার বক্তব্যের রহস্য বের করতে না পারলে, আন্তর্জাতিক সহায়তা নিয়ে চাপ প্রয়োগের মাধ্যমে সত্যতা নিশ্চিত করার আহ্বান জানাই সরকারকে।

সোমবার (৮ জুন) সকাল ১১টায় ঝালকাঠির নলছিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়ে মাছুমা হাদি বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমাদের পরিবারের বিনীত অনুরোধ, আপনি অতিদ্রুত আমার ভাই ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিতের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে ভবিষ্যত প্রজন্মকে ইনসাফের প্রতীক ওসমান হাদি হওয়ার সুযোগ করে দেবেন।

হাদি হত্যার আসামিরা পালিয়ে যাওয়ার ব্যাপারে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর উদাসীনতাকে দায়ী করে বলেন, ২০২৫ সালের ১২ ডিসেম্বর ওসমান হাদিকে গুলি করে কীভাবে খুনিরা ভারতে পালিয়ে গেল? রাষ্ট্রীয় কোনো বাহিনী কিংবা রাজনৈতিক দলের নেতাকর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত কিনা তা-ও খতিয়ে দেখার আহ্বান জানাই।

তিনি আরও বলেন, বারবার কেন চার্জশিটের সময় পরিবর্তন করা হচ্ছে, এটা জানতে চায় বাংলাদেশের মানুষ। ওসমান হাদি হত্যার পরিকল্পনাকারী, নির্দেশদাতা, অর্থের যোগানদাতাসহ খুনের সঙ্গে জড়িত সকল ব্যক্তিকে চার্জশিটভুক্ত করে জাতির সামনে প্রকাশ করার আহ্বান জানাই।

সংবাদ সম্মেলনে হাদির ভগ্নিপতি মো. আমির হোসেনসহ স্বজনরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com