শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ ও অপপ্রচার’: এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ বরিশালে ১১ দলীয় ঐক্যের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ আইসিইউতে হাতকড়া পরা ছবি ভাইরাল: আওয়ামী লীগ নেতা মনির খানের মৃত্যু বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা চরফ্যাশনে বিদ্যুতায়িত হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল ‘হলুদ সোনালি বাটা’ দুই ভাইয়ের দ্বন্দ্বের জেরে হামলা: প্রাণ গেল মেয়ে জামাইয়ের, স্ত্রীসহ আহত পাঁচজন বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে রিকশাচালক গ্রেফতার ‘এদের মারো না কেন?’: ওবায়দুল কাদেরের কল রেকর্ড ট্রাইব্যুনালে

হিজলায় ঝড়ের কবলে মেঘনা নদীতে ট্রলার ডুবিতে ৩ জন নিখোঁজ

/ ১০৯ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

হিজলা প্রতিনিধি ।।

বরিশালের হিজলা উপজেলায় মেঘনার শাখা নদীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবিতে ৩ জন ব্যক্তি নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া গেছে।

সোমবার দুপুর ৩টার দিকে উপজেলার মেঘনা নদীর ধুলখোলা ইউনিয়ন অংশে এ ঘটনা ঘটেছে। জানা যায় ট্রলারে থাকা ৮ জন যাত্রীর মধ্যে ৫ জনকে জীবিত উদ্ধার করা হয় । বাকি ৩ জন যাত্রী নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ হওয়ার ব্যক্তিরা হলেন ধূলখোলা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৃত জাফর জমাদারের ছেলে নূর ইসলাম জমাদার(৪৫) ও নাতি ইব্রাহিম (৯) এছাড়াও নিখোঁজ একই গ্রামের রয়েছেন হামিদ বিশ্বাসের ছেলে হারুন বিশ্বাস।

স্থানীয় সূত্রে জানা গেছে ধূলখোলা ইউনিয়ন থেকে জেলে কার্ডের চাল নিয়ে ট্রলার যোগে বাড়িতে ফেরার পথে আকস্মিক ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয় তাঁরা।

উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার জানান, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও থানা পুলিশ একযোগে প্রায় তিন ঘন্টা উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন। এখন পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি আরো জানান, আজ সকাল থেকে উদ্ধারের যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়া স্থানীয় জেলেদের সহায়তায় প্রশাসনের উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com