রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
Logo

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ কিশোরের বিরুদ্ধে

/ ১৬ বার পড়া হয়েছে
আপডেট : রবিবার, ২১ জুন, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি ।।

পিরোজপুরের নাজিরপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আরিফুল হক (১৪) নামের এক কিশোরের বিরুদ্ধে।

শনিবার (২০ জুন) সন্ধ্যায় নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামের হায়দার ব্যাপারীর ছেলে আরিফুল হকের (১৪) বিরুদ্ধে এ অভিযোগ ওঠে।

‎ভুক্তভোগী শিশুর মা জানান, বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে অভিযুক্ত আরিফুল এবং স্থানীয় আশরাফুল আমার মেয়েকে ডেকে তার নানার বাড়ি নিয়ে যায়। সেখানে ঘরে কোনো লোক না থাকায় আশরাফুলকে বাইরে রেখে আরিফুল শিশুকে ঘরে নিয়ে নিয়ে ধর্ষণ করে। শনিবার (২০ জুন) আমার মেয়ে অসুস্থ হয়ে পড়লে আমার কাছে সব খুলে বলে। এরপর শিশুটিকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিরোজপুর জেলা হাসপাতালে প্রেরণ করেন।

‎‎নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. মোস্তফা কায়সার (আরএমও) বলেন, দুপুরের দিকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শ্রীরামকাঠী ইউনিয়ন থেকে পাঁচ বছরের একটি শিশু এসেছিল। শিশুটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

‎‎এ ব্যপারে নাজিরপুর থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, পাঁচ বছরের শিশু ধর্ষণের বিষয়ে মৌখিকভাবে অভিযোগ এসেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com