সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
Logo

এরশাদ শিকদারের সহযোগী জয়নাল গ্রেপ্তার

/ ৩৯ বার পড়া হয়েছে
আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

অনলাইন ডেক্স ।।

খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জয়নাল সরদারকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। পরিচয় বদলে ২৭ বছর ভারত-কুয়েতে আত্মগোপন থাকার পর শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকা থেকে এসআরবি-৮ এর হাতে গ্রেপ্তার হন তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) এসআরবি-৮ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) ওয়ালিদ হাসান মিঠু এ তথ্য জানান।

তিনি জানান, এসআরবি-৮ ও এসআরবি-৬ এর একটি দল খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জয়নাল সরদারকে গ্রেপ্তার করে।

তিনি বরিশালের গৌরনদী থানার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে।

গ্রেপ্তার জয়নাল সরদারের বিরুদ্ধে খুলনার রূপসা থানায় ১৯৯৯ সালে একটি হত্যা মামলা হয়।

সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে হত্যার অপরাধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং লাশ গুমের অপরাধে পৃথকভাবে আরও ৫ বছর সশ্রম কারাদণ্ডসহ ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেন। আসামি দীর্ঘদিন আত্মগোপনে থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এসআরবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com