শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ ও অপপ্রচার’: এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ বরিশালে ১১ দলীয় ঐক্যের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ আইসিইউতে হাতকড়া পরা ছবি ভাইরাল: আওয়ামী লীগ নেতা মনির খানের মৃত্যু বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা চরফ্যাশনে বিদ্যুতায়িত হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল ‘হলুদ সোনালি বাটা’ দুই ভাইয়ের দ্বন্দ্বের জেরে হামলা: প্রাণ গেল মেয়ে জামাইয়ের, স্ত্রীসহ আহত পাঁচজন বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে রিকশাচালক গ্রেফতার ‘এদের মারো না কেন?’: ওবায়দুল কাদেরের কল রেকর্ড ট্রাইব্যুনালে

কুয়াকাটা সৈকতে মিললো বিরল প্রজাতির ‘অলিভ রিডলি’ কচ্ছপ

/ ১১০ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬

কুয়াকাটা প্রতিনিধি ।।

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে বিরল প্রজাতির একটি জীবিত ‘অলিভ রিডলি’ সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১১টার দিকে সৈকতের ডিসি পার্ক সংলগ্ন এলাকা থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (IUCN) এ প্রজাতিটিকে ঝুঁকিপূর্ণ প্রাণী হিসেবে তালিকাভুক্ত করেছে।

স্থানীয় সূত্র জানায়, সকালে সৈকতে হাঁটার সময় সাইফুর ইসলাম নামে এক আলোকচিত্রী কচ্ছপটিকে ঢেউয়ের ধারে দুর্বল অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনি পরিবেশবাদী সংগঠন ‘উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন’–কে (উপরা) খবর দিলে সংগঠনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপটি উদ্ধার করেন। প্রায় ৩০ থেকে ৩৫ কেজি ওজনের এ কচ্ছপটি সাধারণত ‘প্যাসিফিক রিডলি’ নামেও পরিচিত।

উপরা’র আহ্বায়ক কেএম বাচ্চু বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পূর্ণবয়স্ক স্ত্রী অলিভ রিডলি কচ্ছপ। সাধারণত এ সময় এরা ডিম পাড়ার জন্য উপকূলের নিরিবিলি সৈকতে আসে। সমুদ্রে মাছ ধরার জালে আটকে আঘাত পাওয়া, দীর্ঘসময় পানির বাইরে থাকা কিংবা প্লাস্টিক বর্জ্য খাওয়ার কারণে কচ্ছপটি দুর্বল ও ক্লান্ত হয়ে পড়তে পারে।

কুয়াকাটা বন বিভাগের ক্যাম্প কর্মকর্তা মো. রুবেল বলেন, স্থানীয়দের দ্রুত তথ্যের কারণে কচ্ছপটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে কচ্ছপটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা শেষে কচ্ছপটিকে আবার সমুদ্রে অবমুক্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com