নলছিটি প্রতিনিধি ।।
ঝালকাঠির নলছিটি উপজেলায় অভিযান চালিয়ে ৯৫৩ পিস ইয়াবাসহ রাজিব সিকদার (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার দপদপিয়া এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। রাজিব সিকদার ওই এলাকার মৃত আমির আলী সিকদারের ছেলে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জান সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দপদপিয়া এলাকায় পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় রাজিব সিকদারকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৯৫৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ওসি জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নলছিটি থানায় একটি মামলা করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।