মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
Logo

পটুয়াখালীতে ধর্ষণচেষ্টা মামলায় ইলেকট্রিশিয়ান গ্রেপ্তার

/ ২৪ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ১ জুন, ২০২৬

পটুয়াখালী প্রতিনিধি ।।

পটুয়াখালীর কলাপাড়ায় এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে তার মামাতো ভাই ফোরকান হাওলাদারকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩১ মে) রাতে পৌর শহরের বাদুরতলী স্লুইজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভুক্তভোগী ৪৬ বছর বয়সী ওই নারী সোমবার সকালে কলাপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলার পর অভিযুক্ত ফোরকানকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগে বলা হয়, বাড়ির দোতলায় বৈদ্যুতিক সংযোগে সমস্যা দেখা দিলে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করা ফোরকান হাওলাদারকে ডাকা হয়। রাত ৯টার দিকে তিনি বিদ্যুৎ লাইনের মেরামত করতে বাড়িতে যান। একপর্যায়ে ঘরে নারীকে একা পেয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

এ সময় ওই নারীর চিৎকার শুনে পাশের গোয়ালঘরে থাকা তার স্বামী ও সন্তান ছুটে এসে ফোরকানকে আটক করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

কলাপাড়া থানার (ওসি) নজরুল ইসলাম জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com