শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক বরগুনায় সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু ঝালকাঠিতে আগুনে ভস্মীভূত ৮ দোকান, ক্ষতি ২৯ লাখ টাকা ববিতে আবারও র‍্যাগিংয়ের অভিযোগ, নবীন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে হাসপাতালে বরিশালে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধে কমিউনিটি ডায়ালগ গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০ বরিশালের স্বাস্থ্যখাত : চিকিৎসক-জনবল-ওষুধ সংকটে বেহাল দশা! বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত: স্মরণসভায় বিশিষ্টজনদের শ্রদ্ধা ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭ এবার মেসিরই ব্যালন ডি’অর জেতা উচিত— বেকহাম

বকেয়া বেতনের দাবিতে বরিশালে তৃতীয় দিনের মতো শ্রমিকদের অবস্থান

/ ১৬৯ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বকেয়া বেতন পরিশোধ ও কারখানা চালুর দাবিতে বরিশালের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর সামনে টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শ্রমিকরা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কারখানার মূল ফটকের সামনে নারী-পুরুষ শ্রমিকরা বকেয়া পরিশোধ ও কারখানা খোলার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে কর্তৃপক্ষ নোটিশ টাঙিয়ে অনির্দিষ্টকালের জন্য উৎপাদন বন্ধ করে দিলে প্রায় ১০০ জন শ্রমিক কর্মহীন হওয়ার আশঙ্কায় পড়েন। আন্দোলনরত শ্রমিকদের প্রধান দাবির মধ্যে রয়েছে – বিগত দুই মাসের বকেয়া বেতন পরিশোধ, ঈদ বোনাস, আইডি কার্ড প্রদান এবং কারখানা দ্রুত চালু করা।

বাসদ নেত্রী ও সমাজকর্মী ডা. মনীষা চক্রবর্তী শ্রমিকদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেছেন। ইন্দো-বাংলা ফার্মার ম্যানেজার মিজানুর রহমান জানান, শ্রমিকদের দাবি নিয়ে আলোচনা চলছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সালেহ মো. রায়হান জানান, আলোচনার মাধ্যমে আইন অনুযায়ী বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। জেলা শ্রম দপ্তরের উপপরিচালক জানিয়েছেন, দ্রুতই শ্রমিক ও মালিকপক্ষকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক ডাকা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com