সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
Logo

বরিশালে অটোরিকশা গ্যারেজের পাশ থেকে ককটেল উদ্ধার

/ ৮ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালের এয়ারপোর্ট থানাধীন চাঁদপাশা ইউনিয়নের পোস্ট অফিস বাজার থেকে টেপ দিয়ে মোড়ানো লাল রঙের কৌটাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। বস্তুটি ককটেল কি না, তা নিয়ে বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পোস্ট অফিস বাজারের দুলাল মোল্লার অটোরিকশার গ্যারেজের পাশ থেকে বস্তুটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে বাজারের কয়েকজন ব্যক্তি টেপ দিয়ে মোড়ানো লাল রঙের কৌটাসদৃশ বস্তুটি পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আতঙ্ক তৈরি হয়। পরে তারা এয়ারপোর্ট থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে। পরে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বালু ভর্তি একটি পাত্রে করে সেটি থানায় নিয়ে যাওয়া হয়।

স্থানীয় যুবদল নেতা মো. ইরান হোসেন বলেন, ককটেল সদৃশ একটি বস্তু পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি, এয়ারপোর্ট থানার পুলিশ বস্তুটি উদ্ধার করে বালু ভর্তি একটি পাত্রে করে থানায় নিয়ে যান।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, উদ্ধার করা বস্তুটি ককটেল নাকি অন্য কোনো বস্তু, তা বিশেষজ্ঞদের পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com