বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
ববির সমাজবিজ্ঞান বিভাগের ভিপি নির্বাচিত হলেন রাফি সিকদার বরিশালে ব্যাবসার লোভ দেখিয়ে অর্থ আত্মসাত করে পালিয়েছে ইউসুব! আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা বরিশালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হাতবোমা বিস্ফোরণ, এলাকাজুড়ে আতঙ্ক চুরির অপবাদে শিশু ও মাকে পেটানোর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটের চড়–লাথিতে দাঁত ভেঙে গেল ৫ম শ্রেণির ছাত্রীর! সাগরে ট্রলারডুবি, বরগুনার ২ জেলে নিখোঁজ যৌবন ধরে রাখতে কী দিয়ে গোসল করেন ৪০ পেরিয়ে যাওয়া এই অভিনেত্রী? হারানো পাসপোর্ট দ্বিতীয়বার ইস্যুতে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ অনাপত্তি সনদ বাতিল

বরিশালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হাতবোমা বিস্ফোরণ, এলাকাজুড়ে আতঙ্ক

/ ২৭ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল নগরীতে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ ঘটিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আনিসুর রহমান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, “হঠাৎ করে বিকট শব্দে আতঙ্কিত হয়ে তাকিয়ে দেখি, কিছু লোক ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে পালিয়ে যাচ্ছে। তারা গড়িয়ার পাড়ের দিক থেকে এসে ককটেল ফাটিয়ে কেউ নথুল্লাবাদ এবং কেউ লাদেন সড়ক হয়ে পালিয়ে যায়।”

ঘটনাস্থলে থাকা বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. আনিসুর রহমান বলেন, “একটা বিকট শব্দের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এখানে রাস্তার মধ্যে কিছু বিস্ফোরণের আলামত দেখছি।

এটি কিসের শব্দ ছিল সেটার উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে আশে পাশে কোনো আলামত পাওয়া যায়নি। ওই এলাকার সিসিটিভি ভিডিও পর্যবেক্ষণ করা হচ্ছে।”

তিনি বলেন, এখানে একটা মিছিলের খবরও পাওয়া গেছে। তবে কোন দল বা গোষ্ঠী মিছিল করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com