শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক বরগুনায় সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু ঝালকাঠিতে আগুনে ভস্মীভূত ৮ দোকান, ক্ষতি ২৯ লাখ টাকা ববিতে আবারও র‍্যাগিংয়ের অভিযোগ, নবীন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে হাসপাতালে বরিশালে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধে কমিউনিটি ডায়ালগ গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০ বরিশালের স্বাস্থ্যখাত : চিকিৎসক-জনবল-ওষুধ সংকটে বেহাল দশা! বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত: স্মরণসভায় বিশিষ্টজনদের শ্রদ্ধা ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭ এবার মেসিরই ব্যালন ডি’অর জেতা উচিত— বেকহাম

বরিশালে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধে কমিউনিটি ডায়ালগ

/ ২৬ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক :
ডেঙ্গু রোগ প্রতিরোধ এবং এডিস মশার বিস্তার রোধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে বরিশালে অনুষ্ঠিত হয় ‘কমিউনিটি ডায়ালগ’।

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্পের আওতায় এবং ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় এ অংশগ্রহণমূলক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কমিউনিটি ডায়ালগে প্রধান অতিথির বক্তৃতায় গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক এস এম আবদুর রহমান বলেছেন ডেঙ্গু রোগের বিস্তার প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে জনসচেতনতা তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরেন।

মহাপরিচালক আরও বলেন, রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং আক্রান্ত ব্যক্তিদের প্রতি বৈষম্য করা যাবে না।
শিশু, কিশোর-কিশোরী ও নারীদের মধ্যে স্বাস্থ্য, নিরাপত্তা ও অধিকার বিষয়ে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন।

জেলা তথ্য অফিসের পরিচালক অনিমেষ কান্তি হাওলাদারের সভাপতিত্বে এবং সহকারী তথ্য অফিসার মৃদুল চৌধুরী কনক এর সঞ্চালনায় উপস্থিত অংশীজন বক্তৃতা করেন। বক্তারা বলেন, ডেঙ্গু জ্বরের মতো জনস্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; এর সঙ্গে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম, স্থানীয় সংগঠন ও কমিউনিটির সম্মিলিত প্রচেষ্টায় সচেতনতা আরও কার্যকরভাবে ছড়িয়ে দেওয়া সম্ভব।

কমিউনিটি ডায়ালগের মাধ্যমে স্থানীয় পর্যায়ের মানুষের মতামত, সমস্যা ও সম্ভাব্য সমাধান তুলে ধরার সুযোগ তৈরি হয়। এ ধরনের অংশগ্রহণমূলক উদ্যোগ স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা এবং শিশু, কিশোর-কিশোরী ও নারীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে ৪ টি স্বেচ্ছাসেবী সংগঠন অংশ গ্রহণ করে। তারা বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় কাজ করছে। তার মধ্যে বরিশাল সদরে আহার, মুলাদীতে চিহ্ন,মেহেন্দীগঞ্জে লাল সবুজ সোসাইটি এবং গৌরনদী এসএনডিসি ।
স্বেচ্ছাসেবী যুব সংগঠনসমূহ নিম্নের উপজেলায় কাজ করেছে। তারা ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং কার্যক্রম, কমিউনিটি সেশন পরিচালনা করেছে। তারা এই বিষয়ক একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়েছে। অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক ভিডিও চিত্র প্রদর্শিত হয়। এছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমানের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ সচেতনতার ভিডিও বার্তা প্রদর্শিত হয়।

অনুষ্ঠানটি জেলা তথ্য অফিস, বরিশাল-এর আয়োজনে অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com