শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক বরগুনায় সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু ঝালকাঠিতে আগুনে ভস্মীভূত ৮ দোকান, ক্ষতি ২৯ লাখ টাকা ববিতে আবারও র‍্যাগিংয়ের অভিযোগ, নবীন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে হাসপাতালে বরিশালে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধে কমিউনিটি ডায়ালগ গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০ বরিশালের স্বাস্থ্যখাত : চিকিৎসক-জনবল-ওষুধ সংকটে বেহাল দশা! বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত: স্মরণসভায় বিশিষ্টজনদের শ্রদ্ধা ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭ এবার মেসিরই ব্যালন ডি’অর জেতা উচিত— বেকহাম

বরিশালে বেপরোয়া ট্রলির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, চালকসহ আহত ৩

/ ৪৫ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক  ।।

বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা এলাকার সোনালী পোল সংলগ্ন স্থানে বেপরোয়া গতির বালুবোঝাই ট্রলির ধাক্কায় একটি টাইলসবোঝাই অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। ধাক্কার তীব্রতায় অটোরিকশাটি একপাশ চ্যাপ্টা হয়ে চালক মিলন ভেতরে আটকা পড়েন। পরবর্তীতে স্থানীয়রা সাবল দিয়ে অটোটি সোজা করে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

​রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​গুরুতর আহত অটোরিকশাচালক মিলন গাজী (২৫) নগরীর ১০ নম্বর ওয়ার্ড কেডিসি এলাকার বাসিন্দা হায়দার গাজীর ছেলে। দুর্ঘটনায় অটোরিকশায় থাকা আরও দুই যাত্রী আহত হয়েছেন। এদের একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের ভাষ্য, অটোরিকশাচালক মিলন বরিশাল নগরী থেকে টাইলস বোঝাই করে দুজন যাত্রী নিয়ে চরমোনাইর দিকে যাচ্ছিলেন। সদর উপজেলার সোনালী পোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির বালুবোঝাই ট্রলিটি সজোরে অটোরিকশার সামনে আঘাত করে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। চালক মিলন অটোর ভেতরে আটকা পড়েন ।

​এদিকে দুর্ঘটনার বিকট শব্দে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা সাবল দিয়ে অটোটি সোজা করে রক্তাক্ত মিলনকে বাইরে বের করে আনেন। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রলির চালক স্থান ত্যাগ করে পালিয়ে যায়। ওই ট্রলিটি সততা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের। যার চালকের নাম রাসেল।

​পরে স্থানীয়রা দ্রুত মিলনসহ আহত দুজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করেন।

​হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন মিলনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। সংঘর্ষের ফলে তার মাথার ত্বক ও খুলি ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় ২৫টি সেলাই লেগেছে। এছাড়া মারাত্মক আঘাতে তার হাঁটুর নিচ থেকে পায়ের হাড় ভেঙে সম্পূর্ণ দুভাগ হয়ে গেছে।

​এ বিষয়ে বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রলি ও অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। পলাতক ট্রলি ড্রাইভারকে গ্রেপ্তার করার চেষ্টা চালছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ ও নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com