শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক বরগুনায় সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু ঝালকাঠিতে আগুনে ভস্মীভূত ৮ দোকান, ক্ষতি ২৯ লাখ টাকা ববিতে আবারও র‍্যাগিংয়ের অভিযোগ, নবীন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে হাসপাতালে বরিশালে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধে কমিউনিটি ডায়ালগ গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০ বরিশালের স্বাস্থ্যখাত : চিকিৎসক-জনবল-ওষুধ সংকটে বেহাল দশা! বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত: স্মরণসভায় বিশিষ্টজনদের শ্রদ্ধা ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭ এবার মেসিরই ব্যালন ডি’অর জেতা উচিত— বেকহাম

বাংলাদেশ-শ্রীলঙ্কার মেয়েদের আমন্ত্রণ জানাল পাকিস্তান

/ ৪৪ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

স্পোর্টস ডেক্স ।।

আগামী মাসে মেয়েদের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করবে পাকিস্তান। ঘরের মাঠে পাকিস্তান এবার বাংলাদেশ-শ্রীলঙ্কাকে আতিথেয়তা দেবে। তবে জাতীয় দল নয়। ত্রিদেশীয় সিরিজ হবে বয়সভিত্তিক নারী ক্রিকেটারদের নিয়ে।

বাংলাদেশ-শ্রীলঙ্কা-পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের সূচি গতকাল প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ২ অক্টোবর বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। এই সিরিজটি ট্রিপল রাউন্ড-রবিন পদ্ধতিতে হবে। অর্থাৎ প্রত্যেকে একে অপরের বিপক্ষে তিনবার করে খেলার কারণে লিগ পর্বে হচ্ছে ৯ ম্যাচ। ফাইনালসহ ১০ ম্যাচের সবগুলোই হবে ফয়সালাবাদে।

সিরিজের অপর দল শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ খেলবে ৫ অক্টোবর। ৬ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় দফায় খেলবে বাংলাদেশ। ৮ অক্টোবর বাংলাদেশ-শ্রীলঙ্কা ফের মুখোমুখি হয়ে দ্বিতীয় রাউন্ড। ১১ ও ১৪ অক্টোবর পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে লিগ পর্বের শেষ দুই ম্যাচে খেলবে বাংলাদেশ।

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল ২৮ সেপ্টেম্বর পাকিস্তানে পৌঁছাবে বলে জানিয়েছে পিসিবি। বাংলাদেশ দল পাকিস্তানে যাবে ২৯ সেপ্টেম্বর। বাংলাদেশ-শ্রীলঙ্কার পাশাপাশি স্বাগতিক পাকিস্তানও ২৯ সেপ্টেম্বর, ৩০ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর ইকবাল স্টেডিয়ামে অনুশীলন করবে। এর আগে১৬ থেকে ২৭ সেপ্টেম্বর ফয়সালাবাদে সিরিজ-পূর্ব প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ।

বাংলাদেশ-পাকিস্তান-শ্রীলঙ্কা নিয়ে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজ দিয়ে ফয়সালাবাদ স্টেডিয়ামে প্রথমবারের মতো মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেট হতে যাচ্ছে। এর আগে গত বছর পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ছেলেদের ক্রিকেটের ওয়ানডে হয়েছিল। যা ছিল এই মাঠে ১৭ বছর পর ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটের কোনো ম্যাচ আয়োজন। এ ছাড়া আসন্ন ত্রিদেশীয় সিরিজটি তিন দলের জন্যই সর্বোচ্চসংখ্যক ম্যাচ খেলার সুযোগ তৈরি করবে। তাতে করে নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ, নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে।

ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ২ থেকে ১৬ অক্টোবর বাংলাদেশ-পাকিস্তান-শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজের ১০ ম্যাচ হবে। সবগুলো ম্যাচই হতে যাচ্ছে দিনের আলোয়। কারণ, ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।

বাংলাদেশ-শ্রীলঙ্কা-পাকিস্তান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ
তারিখ ম্যাচ
২ অক্টোবর বাংলাদেশ-পাকিস্তান
৩ অক্টোবর পাকিস্তান-শ্রীলঙ্কা
৫ অক্টোবর বাংলাদেশ-শ্রীলঙ্কা
৬ অক্টোবর বাংলাদেশ-পাকিস্তান
৮ অক্টোবর বাংলাদেশ-শ্রীলঙ্কা
৯ অক্টোবর পাকিস্তান-শ্রীলঙ্কা
১১ অক্টোবর বাংলাদেশ-পাকিস্তান
১২ অক্টোবর পাকিস্তান-শ্রীলঙ্কা
১৪ অক্টোবর বাংলাদেশ-শ্রীলঙ্কা
১৬ অক্টোবর ফাইনাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com