শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ ও অপপ্রচার’: এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ বরিশালে ১১ দলীয় ঐক্যের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ আইসিইউতে হাতকড়া পরা ছবি ভাইরাল: আওয়ামী লীগ নেতা মনির খানের মৃত্যু বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা চরফ্যাশনে বিদ্যুতায়িত হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল ‘হলুদ সোনালি বাটা’ দুই ভাইয়ের দ্বন্দ্বের জেরে হামলা: প্রাণ গেল মেয়ে জামাইয়ের, স্ত্রীসহ আহত পাঁচজন বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে রিকশাচালক গ্রেফতার ‘এদের মারো না কেন?’: ওবায়দুল কাদেরের কল রেকর্ড ট্রাইব্যুনালে

বাসচাপায় শিশু নিহতের ঘটনায় চালকের সহকারী আটক

/ ৩৭ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ভোলা প্রতিনিধি ।।

ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় নাফিসা তাবাসসুম (৭) নামের এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বেল্লাল ব্যাপারীর মেয়ে।
শনিবার বিকেলে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কামাল উদ্দিন বাড়ির সামনে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসটির চালক ও তাঁর সহকারী ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান। পরে পুলিশ বাসচালকের সহকারী তৈয়ব আলীকে (৫০) ওই দিন রাতেই আটক করে আজ রোববার সকালে ভোলার আদালতে পাঠিয়েছে।

পুলিশ জানায়, গতকাল বিকেল সোয়া ৫টার দিকে শিশু নাফিসা কামাল উদ্দিনের বাড়ির সামনে ভোলা-চরফ্যাশন মহাসড়কের পাশে অবস্থান করছিল। এ সময় ভোলা থেকে চরফ্যাশনের দিকে যাওয়া মিথিলা পরিবহনের (মোমেন শাহী-৩৭৫-M) একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

পরে গতকাল গভীর রাতে লালমোহন ও চরফ্যাশন থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে দুর্ঘটনায় বাসটি জব্দ এবং বাসের সহকারী মো. তৈয়ব আলীকে আটক করে। তৈয়ব আলী চরফ্যাশন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শরিফপাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, এ ঘটনায় আজ সকালে সড়ক পরিবহন আইনে একটি মামলা করা হয়েছে।

ওসি আরও বলেন, আটক বাসচালকের সহকারীকে সকালে আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত পলাতক বাসচালককে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com