নিজস্ব প্রতিবেদক ।।
২৮- ২৯ জুলাই বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি “বেলা” বরিশালের আয়োজনে “তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ’’ অনুষ্ঠিত হয়েছে।
বিডিএস কনফারেন্স হলে অনুষ্ঠিত প্রশিক্ষণে বরিশাল বিভাগের ৬টি জেলার বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ১৯ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে প্রশিক্ষণের উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন বেলা’র বরিশাল বিভাগের সমন্বয়ক লিঙ্কন বায়েন।
দু’দিনের এ কর্মশালার আলোচনার মূল বিষয় বস্তু ছিল, তথ্য অধিকার আইন ২০০৯
এবং আরটিআই আবেদন প্রক্রিয়া ও ধাপসমূহ, আরটিআই আবেদন করার ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত সংস্থা সমূহ, আরটিআই আবেদন
সম্পর্কিত বেলা’র অভিজ্ঞতা, তথ্যের অধিকার আইন ব্যবহার: বাস্তবায়ন, স্তরের চ্যালেঞ্জগুলি হ্রাসকরার কৌশল।
তথ্য প্রাপ্তির অধিকার হল মানুষের মৌলিক অধিকার। তথ্য অধিকার আইন ২০০৯ অনুসারে যে কেহ প্রতিষ্ঠানের তথ্য প্রাপ্তির অধিকার রাখে।
প্রশিক্ষনের কারণে প্রশিক্ষনার্থীরা তথ্য অধিকার আইন ও তথ্য প্রাপ্তির প্রক্রিয়া সম্বন্ধে ধারনা লাভ করেছে। ফলশ্রুতিতে বিভিন্ন দপ্তর
হতে নিজেরা তথ্য সংগ্রহ করতে পারবে এবং অন্যকেও তথ্য প্রাপ্তিতে সহায়তা করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরনের মাধ্যমে
সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে সক্ষম হবে।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মাদ আসাদুল্লাহ আল গালিব এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও আইনজীবী, ‘বেলা’,
মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, পরিচালক, পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় কার্যালয়। এছাড়াও অংশগ্রহনকারীরা দলীয়
কার্যক্রমের মাধ্যমে তথ্য অধিকার আইনের ধারা, আরটিআই আবেদন প্রক্রিয়া ও ধাপসমূহ সম্পর্কিত ফ্লো-চার্ট এবং আরটিআই
প্রক্রিয়া সম্পর্কিত রোল-প্লেতে স্বতঃস্ফুর্ত অংশগ্রহন করেন।