মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ নিখোঁজের ৩ দিন পর স্বামীর মাটিচাপা লাশ উদ্ধার, স্ত্রী আটক কাউনিয়া থানার অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ ‘মাদক ব্যবসায়ী গ্রেফতার ব্র্যাকের আয়োজনে কমিউনিটি-ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা শীর্ষক প্রাক-বাজেট সংলাপ শেষ বত্রিশের বাধা কি পেরোতে পারবে ব্রাজিল বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী বরিশালে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করায় বাদীকে কারাদন্ড সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি বরিশালে ভাড়া নৈরাজ্য, ২ শতাধিক থ্রি হুইলার আটক করলেন শিক্ষার্থীরা

ব্র্যাকের আয়োজনে কমিউনিটি-ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা শীর্ষক প্রাক-বাজেট সংলাপ

/ ৩০ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল শহরকে আরও পরিচ্ছন্ন, জলবায়ু-সহনশীল এবং বসবাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে “জলবায়ু-সহনশীল কমিউনিটির জন্য কমিউনিটি-ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা” শীর্ষক একটি প্রাক-বাজেট সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম আওতাধীন RISe Project এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. আবুল বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের স্থপতি সাইদুর রহমান লুশান এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ইউসুফ আলি। এছাড়াও RISe প্রকল্পের আওতাভুক্ত চারটি কমিউনিটির প্রতিনিধিবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং ব্র্যাক রাইজ প্রকল্পের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে মো. ওয়াসিম আকরাম, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের পক্ষ থেকে একটি সচিত্র উপস্থাপনার মাধ্যমে বরিশাল শহরের নিম্নআয়ের বসতিগুলোর বর্তমান বর্জ্য ব্যবস্থাপনা পরিস্থিতি, RISe প্রকল্পের কার্যক্রম, কমিউনিটি-ভিত্তিক উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হলে স্থানীয় সরকার, কমিউনিটি এবং উন্নয়ন সংস্থার সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী প্রকৌশলী মো. আবুল বাশার সিটি কর্পোরেশনের চলমান বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নাগরিক ও কমিউনিটির সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে ইউসুফ আলি উৎস পর্যায়ে বর্জ্য পৃথকীকরণ, নিয়মিত বর্জ্য সংগ্রহ এবং কমিউনিটির দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগর গড়ে তোলার আহ্বান জানান।

পরবর্তীতে অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনায় চারটি কমিউনিটির প্রতিনিধিরা তাদের এলাকার বিদ্যমান সমস্যা, বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং আগামী অর্থবছরের বাজেটে প্রয়োজনীয় বরাদ্দের বিষয়ে বিভিন্ন বাস্তবধর্মী সুপারিশ তুলে ধরেন। আলোচনায় অংশগ্রহণকারীরা নিম্নআয়ের জনগোষ্ঠীর জন্য নিয়মিত বর্জ্য সংগ্রহ, পর্যাপ্ত কমিউনিটি ডাস্টবিন, পরিচ্ছন্নতা কার্যক্রমে কমিউনিটির সম্পৃক্ততা এবং জলবায়ু সহনশীল নগর সেবা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেন।
প্রাক-বাজেট সংলাপ থেকে প্রাপ্ত সুপারিশসমূহ বরিশাল সিটি কর্পোরেশনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং নগর বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com