রবিবার, ২১ জুন ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
Logo

মানবাধিকারকর্মী সুরক্ষা আইন প্রণয়নের লক্ষ্যে সংলাপ

/ ২৫ বার পড়া হয়েছে
আপডেট : রবিবার, ২১ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালে মানবাধিকারকর্মীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে “মানবাধিকারকর্মী সুরক্ষা আইন” প্রণয়নের দাবিতে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আইন ও সালিশ কেন্দ্র (আসক) স্থানীয় সহযোগী সংগঠন আভাসের সহযোগিতায় এবং সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC)-এর সহায়তায় নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF) প্রোগ্রামের আওতায় বাস্তবায়িত EngageNow প্রকল্পের উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়। সংলাপে সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, মানবাধিকারকর্মী, সাংবাদিক এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশালের সিভিল সার্জন ডা. এম. এম. মনজুর-এ-এলাহী, মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশালের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নি, বাংলাদেশ মহিলা পরিষদ বরিশালের সভানেত্রী অধ্যাপক সাহসাজেদা, সমাজসেবা কর্মকর্তা শেখ জহির উদ্দিন আহম্মাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোসাম্মৎ হেলেনা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দীনা খান, কাউনিয়া ও বিমানবন্দর থানার প্রতিনিধিরা এবং ভিকটিম সাপোর্ট সেন্টারের এসআই নুসরাত জাহান পিকলি।

এছাড়া আইন ও সালিশ কেন্দ্রের প্রকল্প সমন্বয়ক মো. রোকনুজ্জামান, আভাসের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. শহীদুল ইসলাম, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর জান্নাতুন নাঈম ঐশী, প্রজেক্ট অফিসার কান্তা দে, প্যারালিগ্যাল নাহার আক্তারসহ বিভিন্ন এনজিও ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংলাপে বক্তারা বলেন, মানবাধিকারকর্মীরা সমাজে ন্যায়বিচার, জবাবদিহিতা ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তবে তাদের অনেক সময় নানা ধরনের হুমকি, হয়রানি ও প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তাই তাদের নিরাপত্তা ও অধিকার সুরক্ষায় একটি কার্যকর মানবাধিকারকর্মী সুরক্ষা আইন প্রণয়ন সময়ের দাবি।

বক্তারা আরও বলেন, মানবাধিকার রক্ষায় নিয়োজিত ব্যক্তিদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হলে আইনগত সুরক্ষা প্রয়োজন। একটি কার্যকর আইন প্রণয়ন হলে মানবাধিকারকর্মীরা আরও স্বাধীন ও নিরাপদভাবে কাজ করতে পারবেন এবং মানবাধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টা আরও শক্তিশালী হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com