বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
ববির সমাজবিজ্ঞান বিভাগের ভিপি নির্বাচিত হলেন রাফি সিকদার বরিশালে ব্যাবসার লোভ দেখিয়ে অর্থ আত্মসাত করে পালিয়েছে ইউসুব! আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা বরিশালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হাতবোমা বিস্ফোরণ, এলাকাজুড়ে আতঙ্ক চুরির অপবাদে শিশু ও মাকে পেটানোর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটের চড়–লাথিতে দাঁত ভেঙে গেল ৫ম শ্রেণির ছাত্রীর! সাগরে ট্রলারডুবি, বরগুনার ২ জেলে নিখোঁজ যৌবন ধরে রাখতে কী দিয়ে গোসল করেন ৪০ পেরিয়ে যাওয়া এই অভিনেত্রী? হারানো পাসপোর্ট দ্বিতীয়বার ইস্যুতে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ অনাপত্তি সনদ বাতিল

যৌবন ধরে রাখতে কী দিয়ে গোসল করেন ৪০ পেরিয়ে যাওয়া এই অভিনেত্রী?

/ ৩১ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বিনোদন ডেক্স ।।

টালিউড অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রকে দেখলে বোঝাই যায় না জীবন থেকে ৪৫টি বসন্ত চলে গেছে তার। যৌবন ধরে রেখেছেন হাতের মুঠোয়। বয়স বাড়লেও তাঁকে দেখলে এখনও হুমড়ি খেয়ে পড়েন ভক্তরা। সৌন্দার্য ধরে রাখতে কৃত্রিম উপায়ের বদলে ঘরোয়া টোটকাতে ভরসা অভিনেত্রীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে যৌবন ধরে রাখার রহস্য ফাঁস করেছেন।

ত্বকের লাবণ্য ধরে রাখতে সিরামের বদলে রূপাঞ্জনার ভরসা রান্নাঘর। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। কেননা অভিনেত্রী তার চোখের নিচের কালি দূর করেন আলুর খোসা দিয়ে, ধনেপাতা বাটা দিয়ে দাগছোপ তোলেন, পাশাপাশি সপ্তাহে অন্তত এক দিন টক দই, মধু ও কফি মিশিয়ে প্যাক বানিয়ে সেটা মুখে ব্যবহার করেন। গরমের দিনে মুখে বরফ ঘষে ত্বক মসৃণ রাখার চেষ্টা করেন। এখন হয়তো পরিস্কার বুঝতে পারছেন কেন বলা হয়েছিল রান্নাঘরের ওপর ভরসা রূপাঞ্জনার। ত্বক ঠিক রাখার পাশাপাশি নিজেকে আকর্ষনীয় করে তুলতে ও যৌবন ধরে রাখতে পানির সঙ্গে সামান্য দুধ মিশিয়ে গোসল করেন তিনি।

 

রূপাঞ্জনার ভাষ্য, ‘রান্নাঘর থেকেই মানুষের জীবনে সমস্ত রসায়ন শুরু হয়। বিজ্ঞান থেকে সংসার, রান্নাঘরই সব। তাই ওই জায়গাটিকে বেশি গুরুত্ব দিই।’

শুধু প্রসাধনী নয়, পুষ্টিকর খাদ্যা ও মানসিক প্রশান্তির ওপরও সমান জোর দেন অভিনেত্রী। মাছে-ভাতে বাঙালি রূপাঞ্জনা বিদেশী খাদ্যের চেয়ে সাধারণ ভাত, ডাল ও তরকারিতে বিশ্বাসী। অতিরিক্ত ডায়েট করে নিজের শরীরের সৌন্দর্য হারাতে নারাজ তিনি। অন্যদিকে, মানসিক শান্তি ও ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে গত আট-নয় বছর ধরে নিয়মিত যোগাসন করছেন। শরীর ঠিক রাখতে ভাজাভুজি এড়িয়ে চললেও সপ্তাহে এক দিন ফুচকা ও পছন্দের পাঁঠার মাংসের বিরিয়ানিতে লোভ সংবরণ করেন না তিনি।

 

ছোট পর্দা থেকে শুরু করে চলচ্চিত্রের দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন রূপাঞ্জনা। দীর্ঘ অভিনয় জীবনে ‘জননী’, ‘প্রতিবিম্ব’, ‘ইরাবতীর চুপকথা’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে প্রশংসিত হয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com