শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক বরগুনায় সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু ঝালকাঠিতে আগুনে ভস্মীভূত ৮ দোকান, ক্ষতি ২৯ লাখ টাকা ববিতে আবারও র‍্যাগিংয়ের অভিযোগ, নবীন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে হাসপাতালে বরিশালে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধে কমিউনিটি ডায়ালগ গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০ বরিশালের স্বাস্থ্যখাত : চিকিৎসক-জনবল-ওষুধ সংকটে বেহাল দশা! বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত: স্মরণসভায় বিশিষ্টজনদের শ্রদ্ধা ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭ এবার মেসিরই ব্যালন ডি’অর জেতা উচিত— বেকহাম

লুট হওয়া অস্ত্র উদ্ধারে র‍্যাবের দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা

/ ৪৫ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

২০২৪ সালের ৫ আগস্ট দেশের উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন থানা ও সরকারি দপ্তর থেকে লুট হওয়া সরকারি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বিশেষ উদ্যোগ নিয়েছে র‌্যাব-৮, বরিশাল। সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করলে তথ্যদাতাকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত নগদ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার কথা জানিয়েছে র‌্যাব। র‌্যাব-৮-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং লুণ্ঠিত সরকারি অস্ত্রের অপব্যবহার রোধে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। আগামী ১৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত এ বিশেষ কার্যক্রম কার্যকর থাকবে। অস্ত্র ও গোলাবারুদের অবস্থান সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য দিতে নাগরিকদের জন্য বিশেষ হটলাইন ও যোগাযোগের ব্যবস্থা করেছে র‌্যাব-৮। সরাসরি কলের পাশাপাশি ডযধঃংঅঢ়ঢ়, রসড়, ঞবষবমৎধস ও ঠরনবৎ-এর মাধ্যমে মেসেজ, অডিও কিংবা ভিডিও পাঠিয়েও তথ্য দেওয়া যাবে। র‌্যাব-৮-এর হটলাইন নম্বরগুলো হলোÑ ০১৭৭৭৭১১৪৪১, ০১৭৭৭৭১১৪৪২, ০১৭৭৭৭১১৪৪৩ ও ০১৭৭৭৭১১৪৪৪। এ ছাড়া টোল ফ্রি নম্বর ১২৫৫৬৬৯৯৯৯৯-এ সরাসরি কল করে তথ্য দেওয়া যাবে। র‌্যাব-৮ জানিয়েছে, দেশের সচেতন নাগরিকরা দেশপ্রেম ও সামাজিক নিরাপত্তার স্বার্থে লুণ্ঠিত সরকারি অস্ত্রের তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেনÑএটাই প্রত্যাশা। অবৈধ অস্ত্রের অপব্যবহারসহ যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকা- প্রতিরোধে র‌্যাব-৮-এর অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com