শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ ও অপপ্রচার’: এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ বরিশালে ১১ দলীয় ঐক্যের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ আইসিইউতে হাতকড়া পরা ছবি ভাইরাল: আওয়ামী লীগ নেতা মনির খানের মৃত্যু বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা চরফ্যাশনে বিদ্যুতায়িত হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল ‘হলুদ সোনালি বাটা’ দুই ভাইয়ের দ্বন্দ্বের জেরে হামলা: প্রাণ গেল মেয়ে জামাইয়ের, স্ত্রীসহ আহত পাঁচজন বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে রিকশাচালক গ্রেফতার ‘এদের মারো না কেন?’: ওবায়দুল কাদেরের কল রেকর্ড ট্রাইব্যুনালে

হিজলায় পঁচা মাংস বিক্রির অভিযোগ

/ ৯২ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ৩ জুন, ২০২৬

হিজলা প্রতিবেদক ॥

হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের শাওড়া বাজারে একটি মাংসের দোকানে পঁচা মাংস বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্রেতাদের মাঝে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় ক্রেতারা বাজারে পঁচা মাংস বিক্রি বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল বের করে। স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহার দিন সকালে কয়েকজন ক্রেতা ওই দোকান থেকে মাংস কিনে বাড়িতে নেওয়ার পর মাংস থেকে দুর্গন্ধ বের হতে দেখেন। পরে তারা মাংসের মান নিয়ে সন্দেহ প্রকাশ করেন। অভিযোগ রয়েছে, দোকানটিতে দীর্ঘদিন ধরেই নিন্মমানের ও অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি করা হচ্ছিল।

ভুক্তভোগী এক ক্রেতা জানান, “দোকান থেকে মাংস কেনার পর বাসায় নিয়ে রান্না করতে গেলে দুর্গন্ধ পাওয়া যায়। পরে বুঝতে পারি মাংস তাজা ছিল না।”

এ বিষয়ে অভিযুক্ত দোকান মালিক মোশাররফ মীর অভিযোগ স্বীকার করে বলেন, “আমি সবসময় ভালো ও তাজা মাংস বিক্রি করি। সেদিন ফ্রিজে রাখা মাংস পঁচে যায়।

স্থানীয় প্রশাসন কর্তৃপক্ষ বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছেন। তারা জানান, অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় বিএনপির একটি মহল সালিশের নামে ১ লক্ষ ৪৬ হাজার টাকা জরিমানায় দফারফা করেছে বলে অভিযোগ উঠেছে। ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন বেপারী বলেন-রোববার সকালে একটি সিদ্ধান্ত হয়েছে। মাংস বিক্রেতা মোশাররফ মীর এর কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। যারা মাংস কিনেছেন তাদের টাকা ফেরত দেওয়া হবে।

শাওড়া বাজার কমিটির সভাপতি হুমায়ুন তালুকদার বলেন-জরিমানার টাকা আমাদের একজনের কাছে রয়েছে, তালিকা করে ফেরত দেওয়া হবে।
হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান বলেন ঈদের দিন পঁচা মাংশ বিক্রির সংবাদ শুনেছি। পরে স্থানীয় লোকজন মাংস বিক্রেতার দোকান তালাবদ্ধ করে রেখেছে। বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনী তদারকি করছেন।

সচেতন মহল বলছে, জনস্বাস্থ্যের সঙ্গে জড়িত বিষয় হওয়ায় খাদ্য বিক্রিতে অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।
উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার বলেন-সোস্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। এখন পর্যন্ত কেউ সরাসরি জানায়নি। তবে খাদ্য ভেজালের দায়ে কঠোর ভূমিকা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com