শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ ও অপপ্রচার’: এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ বরিশালে ১১ দলীয় ঐক্যের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ আইসিইউতে হাতকড়া পরা ছবি ভাইরাল: আওয়ামী লীগ নেতা মনির খানের মৃত্যু বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা চরফ্যাশনে বিদ্যুতায়িত হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল ‘হলুদ সোনালি বাটা’ দুই ভাইয়ের দ্বন্দ্বের জেরে হামলা: প্রাণ গেল মেয়ে জামাইয়ের, স্ত্রীসহ আহত পাঁচজন বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে রিকশাচালক গ্রেফতার ‘এদের মারো না কেন?’: ওবায়দুল কাদেরের কল রেকর্ড ট্রাইব্যুনালে

উজিরপুরে এক কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

/ ৫৩ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

উজিরপুর প্রতিনিধি ।।

বরিশাল জেলার উজিরপুর উপজেলার উত্তর সাতলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি কাওছারকে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রে জানা যায়- উত্তর সাতলা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মোঃ কাওছার দীর্ঘদিন ধরে সাতলা ইউনিয়নের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় উজিরপুর মডেল থানার এসআই তারেক আজিজ ও এএসআই অন্তর আহমেদ, আব্দুল আলীসহ পুলিশের টিম উত্তর সাতলা বাটাই বাড়ির সামনে সারাষি অভিযান চালিয়ে মাদক কারবারি কাওছারের দেহ তল্লাশি চালিয়ে ১ কেজি ২৪ গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান, মাদক কারবারি কাওছারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় এবং তাকে জেল হাজতে প্রেরণ প্রক্রিয়াধীন।

এদিকে চিন্হিত মাদক কারবারি কাওছারকে গ্রেফতার করায় বেজায় খুশি সাতলাবাসী। এছাড়া উজিরপুর মডেল থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com