সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
Logo

এনসিপির ঝালকাঠি জেলার আহ্বায়ক মাইনুলের পদত্যাগ

/ ১৬ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ১ জুন, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধি ।।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঝালকাঠি জেলা আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না পদত্যাগ করেছেন। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়কের বরাবর অব্যাহতিপত্র পাঠিয়েছেন।

রোববার রাতে আমার দেশকে মাইনুল ইসলাম মান্না পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৩ মে আমি এনসিপির সংরক্ষিত আসনের এমপি মাহামুদা মিতুকে ঝালকাঠিতে বসে পদত্যাগের বিষয়টি অবহিত করি।

এছাড়া বরিশাল বিভাগীয় আহ্বায়ককেও অবহিত করা হয়। কিন্তু আমি অব্যাহতিপত্র দেওয়ার এক সপ্তাহ পার হলেও কেন্দ্রীয় কমিটি আমার অব্যাহতিপত্র গ্রহণ না করায় আমি বিষয়টি আজ (রোববার) প্রকাশ্যে আনলাম।

এনসিপি গঠন হওয়ার পরে ঝালকাঠি জেলার প্রথম আহ্বায়ক কমিটিতে মাইনুল ইসলাম মান্নাকে আহ্বায়ক করা হয়েছিল।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com