বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
Logo
সর্বশেষ :

কুয়াকাটা সৈকতে ময়লা নয়, পরিচ্ছন্নতার বার্তা ছড়ালেন স্বেচ্ছাসেবীরা

/ ১৩ বার পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

কুয়াকাটা প্রতিনিধি ।।

কুয়াকাটা একটি আন্তর্জাতিক সমুদ্র সৈকতে রূপান্তরিত করতে আমাদের সবার চেষ্টা করতে হবে। এরমধ্যে পরিচ্ছন্ন সৈকত একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেই ধারাবাহিকতায় পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালী এর আয়োজনে আজকে কুয়াকাটা সমুদ্র সৈকত পরিচ্ছন্ন করেছি বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালীর সহকারী পরিচালক লোভানা জামিল।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে এ আয়োজন করা হয়। এসময় জিরো পয়েন্টে পরিচ্ছন্ন থাকার স্লোগান সম্বলিত সাইনবোর্ড ও ডাস্টবিন স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।

পরিচ্ছন্নতা আয়োজনে সহযোগিতা করেন টুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন সদস্য, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক), স্বেচ্ছাসেবী সংগঠন ধূমকেতু, উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন, কুয়াকাটা (উপরা), অ্যানিম্যাল লাভার্স অফ পটুয়াখালী এবং ছাত্রদলসহ প্রায় শতাধিক স্বেচ্ছাসেবকরা এ কর্মসূচিতে অংশ নেয়।

কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে পশ্চিম দিকে প্রায় আধা কিলোমিটার সৈকত পরিচ্ছন্নতা অভিযান শেষে স্থানীয় ব্যবসায়ীদের সতর্ক করেন এবং সৈকতকে পরিচ্ছন্ন রাখার বার্তা ছড়িয়ে দেন স্বেচ্ছাসেবকরা।

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন, কুয়াকাটা (উপরা) এর আহ্বায়ক কেএম বাচ্চু বলেন, কুয়াকাটা আমাদের সম্পদ, আমাদের গর্ব। প্রতিদিন হাজারো পর্যটক এখানে আসেন। সৈকতে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশ ও সৌন্দর্য নষ্ট হচ্ছে। তাই নিজেদের সচেতন হওয়ার পাশাপাশি পর্যটক ও ব্যবসায়ীদেরও পরিচ্ছন্নতা বজায় রাখতে উদ্বুদ্ধ করতে হবে। কুয়াকাটাকে সুন্দর রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

কুয়াকাটা পৌর ছাত্রদলের সদস্যসচিব নেছার উদ্দিন হাওলাদার বলেন, পরিচ্ছন্ন কুয়াকাটা গড়ে তুলতে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। শুধু এক দিনের অভিযান নয়, নিয়মিতভাবে সৈকত পরিষ্কার রাখা এবং ময়লা নির্দিষ্ট স্থানে ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। এ কাজে আমরা সবসময় সহযোগিতা করতে চাই।

কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেক বলেন, কুয়াকাটাকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে শুধু পৌরসভার একার পক্ষে এটি সম্ভব নয়। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, পর্যটক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সম্মিলিতভাবে কাজ করলেই পরিচ্ছন্ন কুয়াকাটা গড়ে তোলা সম্ভব।

এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেক, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) সেক্রেটারি জেনারেল আসাদুজ্জামান মিরাজ, উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন, কুয়াকাটা (উপরা) এর আহ্বায়ক কেএম বাচ্চু, কুয়াকাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদার, কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামিম রেজা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com