মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
উজিরপুরে বি.এন. খান কলেজের নাম ব্যবহার করে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ‘জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙল ঝাড়ফুঁকের আসর এবার আফগানিস্তানের লিগেও সাকিব, খেলবেন কোন দলে ঝালকাঠিতে যৌথ অভিযানে অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার মালদ্বীপে যৌন নির্যাতনের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী গ্রেফতার কোস্ট গার্ডের অভিযানে ১৩ লাখ টাকার নিষিদ্ধ শাপলাপাতা মাছ-জাটকা জব্দ দেশের সব প্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি নির্দেশনা রাজাপুরে যুবক হত্যার চার দিন পর প্রধান আসামি গ্রেপ্তার তরুণ জনগোষ্ঠীর সম্ভাবনা কাজে লাগাতে পারছে না বাংলাদেশ: বিশ্বব্যাংক

‘গুলশানের চামেলি’ ছাড়ার গুঞ্জন, মুখ খুললেন মধুমিতা

/ ৩১ বার পড়া হয়েছে
আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

বিনোদন ডেক্স ।।

পরিচালক মোহাম্মদ ইকবালের ‘গুলশানের চামেলি’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো ঢাকাই চলচ্চিত্রে পা রাখতে চলেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। গত ১ আগস্ট ঢাকায় ছবিটির মহরতে অংশ নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যমে গুঞ্জন উঠেছে ‘গুলশানের চামেলি’ থেকে সরে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী। যদিও এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

এ বিষয়ে গণমাধ্যমকে তিনি বলেন, ‘ফেসবুকে প্রতিদিন এমন গুঞ্জন ছড়ায়। এসব নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।’ সিনেমা ছাড়ার গুঞ্জন প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি আরও ক্ষুব্ধ হয়ে বলেন, ‘সিনেমা-সংশ্লিষ্ট কেউ তো এমন ঘোষণা দেননি, তাহলে এ বিষয়ে কেন এত কথা হচ্ছে?’

মধুমিতা মনে করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে মিথ্যা খবর রটাচ্ছে। তিনি বলেন, ‘একটি চক্র ইচ্ছা করে এমন কথা ছড়াচ্ছে। সিনেমার মহরতে অংশ নেওয়ার পর থেকে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে নেতিবাচক কথা বলছে কেউ কেউ। বলা হলো, আমি নাকি কলকাতায় কাজ না পেয়ে বাংলাদেশের সিনেমা করছি। এখন আবার নতুন গুজব ছড়াচ্ছে। তারা যদি মনে করে আমি সিনেমাটি করছি না, তাহলে আর কী করার। সেটাই ছড়াতে থাকুক। আমি আমার কাজ করতে থাকি। এসব নিয়ে কথা বললে বরং তাদেরকে গুরুত্ব দেওয়া হবে।’

এদিকে গুঞ্জন উড়িয়ে দিয়ে পরিচালক মোহাম্মদ ইকবাল নিশ্চিত করেছেন, আগামী ১ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ‘গুলশানের চামেলি’র শুটিং। আর শিডিউল অনুযায়ী প্রথম দিন থেকে শুটিংয়ে অংশ নেবেন মধুমিতা সরকার।

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার দিক নিয়ে নির্মিতব্য সিনেমায় সমাজের এক প্রান্তিক নারীর চরিত্রে অভিনয় করবেন মধুমিতা। যিনি কোনো অপরাধ না করেও ক্ষমতার নির্মম খেলার শিকার হন। প্রায় পাঁচ বছর আগে ছবিটির ঘোষণা দেওয়া হলেও নানা জটিলতায় এতদিন শুটিং শুরু করা সম্ভব হয়নি। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে এতে আরও অভিনয় করছেন রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, আমিন খান, বাপ্পারাজ ও মিশা সওদাগর প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com