মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
Logo

গোয়াল ঘরে বজ্রপাতে ৫টি গরুর মৃত্যু

/ ১৬ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬

মুলাদী প্রতিনিধি ।।

বরিশালের হিজলায় গোয়াল ঘরে বজ্রপাতে এক খামারমালিকের পাঁচটি গরু মারা গেছে। রোববার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কোলচর গুচ্ছ গ্রামের সাহাব আলী মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে। বজ্রপাতের সঙ্গে সঙ্গেই গোয়ালের আটটি গরুর মধ্যে পাঁচটি প্রাণ হারায়। বাকি তিনটি গরু আহত হয়। খামারি সাহাব আলী মাঝি জানান, এ ঘটনায় প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে।

সাহাব আলী মাঝি বলেন, রোববার রাত ১১টার দিকে গোয়ালে রাখা গরুর পরিচর্যা করে ঘুমাতে যান তিনি। রাত সাড়ে ১১টার দিকে পরপর বজ্রপাত শুরু হয়। রাত পৌনে ১২টার দিকে গোয়াল ঘরের কাছে একবার বজ্রপাত হয়। এতে গোয়াল ঘরটি পুড়ে যায় এবং পাঁচটি গরু মারা যায়। গোয়াল ঘরে তিনটি গরুকে মৃত দেখতে পান। পরে আহত গরুগুলো পাশে সরিয়ে নেওয়া হয়।

খামারি সাহাব আলী মাঝি আরও বলেন, কোরবানি ঈদ উপলক্ষে স্থানীয় কয়েকটি বাজারে গরু বিক্রির জন্য নিয়েছিলেন। দাম কিছুটা কম বলায় বাড়িতে ফিরিয়ে আনেন। আজ সোমবার মুলাদী বন্দরের বড় গরুর হাটে বিক্রির জন্য নেওয়ার কথা ছিল। কিন্তু গভীর রাতে বজ্রপাতে সবকিছু শেষ হয়ে গেছে। মারা যাওয়া পাঁচটি গরুর দাম প্রায় আট লাখ টাকা।

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস সিকদার বলেন, বজ্রপাতে ক্ষতিগ্রস্ত খামারি আবেদন করলে সরকারি বরাদ্দ পেলে তাঁকে সহযোগিতা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com