শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ ও অপপ্রচার’: এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ বরিশালে ১১ দলীয় ঐক্যের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ আইসিইউতে হাতকড়া পরা ছবি ভাইরাল: আওয়ামী লীগ নেতা মনির খানের মৃত্যু বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা চরফ্যাশনে বিদ্যুতায়িত হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল ‘হলুদ সোনালি বাটা’ দুই ভাইয়ের দ্বন্দ্বের জেরে হামলা: প্রাণ গেল মেয়ে জামাইয়ের, স্ত্রীসহ আহত পাঁচজন বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে রিকশাচালক গ্রেফতার ‘এদের মারো না কেন?’: ওবায়দুল কাদেরের কল রেকর্ড ট্রাইব্যুনালে

জুতার দোকানের ক্যাশ কাউন্টার থেকে ইয়াবা উদ্ধার, আটক ১

/ ২০৩ বার পড়া হয়েছে
আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬

পটুয়াখালী প্রতিনিধি ।।

পটুয়াখালীর বাউফল পৌর শহরে একটি জুতার দোকানে অভিযান চালিয়ে ক্যাশ কাউন্টার থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই দোকানের পরিচালক সাগর হাওলাদারকে (২৭) আটক করা হয়েছে।

শনিবার (২৩ মে) রাত ১০টার দিকে পৌরসভার শাহী মসজিদ সংলগ্ন ‘আকিলা সু স্টোর’-এ বাউফল থানা পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, আটক সাগর হাওলাদার দীর্ঘদিন ধরে জুতার ব্যবসার আড়ালে গোপনে মাদক কেনাবেচা করে আসছিলেন। শনিবার রাতে বাউফল থানার একটি দল ওই দোকানে আকস্মিক অভিযান চালায়। পরে তল্লাশিকালে দোকানের ক্যাশ কাউন্টারের ভেতর থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং সাগরকে হাতেনাতে আটক করা হয়।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, আটক সাগরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, সাগরের অপরাধের রেকর্ড এটাই প্রথম নয়, এর আগেও মাদক বহনের অভিযোগে র‍্যাব-৮-এর একটি অভিযানে দুমকি উপজেলা থেকে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com