শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ ও অপপ্রচার’: এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ বরিশালে ১১ দলীয় ঐক্যের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ আইসিইউতে হাতকড়া পরা ছবি ভাইরাল: আওয়ামী লীগ নেতা মনির খানের মৃত্যু বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা চরফ্যাশনে বিদ্যুতায়িত হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল ‘হলুদ সোনালি বাটা’ দুই ভাইয়ের দ্বন্দ্বের জেরে হামলা: প্রাণ গেল মেয়ে জামাইয়ের, স্ত্রীসহ আহত পাঁচজন বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে রিকশাচালক গ্রেফতার ‘এদের মারো না কেন?’: ওবায়দুল কাদেরের কল রেকর্ড ট্রাইব্যুনালে

ধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত প্রধান শিক্ষক এর মুক্তি দাবীতে মানববন্ধন

/ ৪৬ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ভোলা প্রতিবেদক ॥

বোরহানউদ্দিনের হাসাননগর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং স্থানীয় এক সাবেক ইউপি সদস্যের মুক্তির দাবীতে মানববন্ধন, বিক্ষোভ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয়রা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্থানীয় সংসদ সদস্যের বাসভবনের সামনে জড়ো হয়ে তার হস্তক্ষেপ কামনা করেন।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার হাসাননগর ইউনিয়নের হাসাননগর সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের সামনে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ করে। এ সময় তারা বলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মহিউদ্দিন এবং হাসাননগর ৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বাচ্চু চৌধুরীর বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগ তুলেছে। আর পুলিশ তদন্ত ছাড়াই উক্ত প্রধান শিক্ষকসহ সাবেক ইউপি সদস্যকে গ্রেফতার করে যা খুবই দু:খজনক। বক্তারা অবিলম্বে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার সহ মুক্তি দাবী করেন।
বিক্ষোভ শেষে ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের উপজেলাস্থ বাসভবনে এসে বিক্ষোভ করে এবং সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করে। এ সময় সংসদ সদস্য আইনি প্রক্রিয়ায় মুক্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন।
এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের হলেও পুলিশ মাত্র একটি অভিযোগ আমলে নেওয়ায় তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয়রা।

উল্লেখ্য-গত ২২ জুলাই উক্ত বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী সামিয়া বেগম এর দাদা রফিজল ইসলাম থানায় একটি অভিযোগ করেন। এতে উল্লেখ করেন ‘গত ১৬ জুলাই বেলা ৩টায় প্রধান শিক্ষক স্কুল ছুটি দিয়ে বাদীর নাতনিকে তার রুমে নিয়ে মুখ চেপে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানান হয়। হাসাননগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বাচ্চু চৌধুরী বাদীকে থানায় আসতে বাধা প্রধান করে। ঘটনার ৬দিন পর অনেক চেষ্টার পর বাদী থানায় এসে অভিযোগ দিলে পুলিশ অভিযুক্ত ২ জন কে গ্রেফতার করে।

অপরদিকে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্ত্রী লাইজু বেগম ওইদিনই থানায় একটি অভিযোগ দায়ের করেন। এতে তিনি উল্লেখ করেন ‘গত ২০ জুলাই বেলা ১টায় স্কুলে মিড ডে মিল বিতরণের সময় ৪র্থ শ্রেনীর শিক্ষার্থী সামিয়া অতিরিক্ত ১ প্যাকেট দুধ নিলে প্রধান শিক্ষক তাকে চড় দেয়। বিষয়টি সামিয়ার অভিভাবকরা জানতে পেরে ২২জুলাই বেলা ১১টার সময় বহিরাগত লোকজন নিয়ে স্কুলে এসে প্রধান শিক্ষককে মারধর করে। বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়। কিছুটা উন্নতি হলে তিনি বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করলে তিনি (শিক্ষা কর্মকর্তা) থানায় অভিযোগের পরামর্শ দেন। প্রধান শিক্ষক থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ তাকে ধর্ষণ মামলায় গ্রেফতার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com