নিজস্ব প্রতিবেদক ।।
পটুয়াখালীর দুমকী উপজেলায় নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্টিত হয়েছে। ৯ আগস্ট রবিবার উপজেলা স্কুল এন্ড কলেজ শিক্ষক সমিতির কার্যালয় অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ জামাল হোসেন, অনুষ্ঠান সঞ্চালনা করেন নাগরিক ফোরামের সদস্য ফারজানা সিদ্দিকা, এসময় বক্তব্য রাখেন এবাদুল হক, শংকর চন্দ্র মিএ,তানিয়া আক্তার এরা সকলেই দুমকী উপজেলা নাগরিক ফোরামের সদস্য।
ত্রৈমাসিক সভায় বিগত দিনের কার্যক্রম উপস্থাপন করেন এসইউভিও এর নির্বাহী পরিচালক হাছিনা বেগম নীলা , দাতা সংস্থা জিএফএ,কনসাল্টিং গ্রুপ ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এর অর্থায়নে আমরাই পারি এর সহযোগীতা এসইউভিও সংস্থায় আয়োজন করেন।
সভায় বক্তারা হত্যা ধর্ষণসহ নারী নির্যাতন প্রতিরোধ, শিশু বিবাহ, শিশু ধর্ষন, শ্লিলতাহানী ও বলাৎকার প্রতিরোধে নাগরিক ফোরাম সদস্যদের আরও সোচ্চার থাকার আহ্বান জানান।
এছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় থাকা বিভিন্ন ধরনের সেবা সম্পর্কে ধাপে ধাপে জানার এবং সাধারণ মানুষের মাঝে সে তথ্য পৌঁছে দেওয়ার বিষয়ে নাগরিক নেতারা দায়িত্ব পালন করবেন বলে সভায় আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, সমাজে নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করতে সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। এজন্য স্থানীয় পর্যায়ে নাগরিক সমাজের সক্রিয় ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।