শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
বরিশালে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধে কমিউনিটি ডায়ালগ গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০ বরিশালের স্বাস্থ্যখাত : চিকিৎসক-জনবল-ওষুধ সংকটে বেহাল দশা! বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত: স্মরণসভায় বিশিষ্টজনদের শ্রদ্ধা ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭ এবার মেসিরই ব্যালন ডি’অর জেতা উচিত— বেকহাম স্থানীয় নির্বাচনের আগে মাঠ পর্যায় থেকে সিসি ক্যামেরার তথ্য চাইল ইসি স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক বিএনপি নেতার বিরুদ্ধে কবরস্থান দখলচেষ্টার অভিযোগ কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়

নৌকার শ্লোগান দেয়া রেজা রাঢ়ী হলেন ফ্যামিলি কার্ড তদারকি কমিটির সদস্য!

/ ৩২৮ বার পড়া হয়েছে
আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :
বুক চিতিয়ে নৌকার শ্লোগান দেয়া ব্যক্তিকে ফ্যামিলি কার্ড কার্যক্রমের বরিশাল বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে। এ নিয়ে ক্ষুব্ধ বরিশাল বিএনপি নেতা কর্মীরা। বরিশাল বিভাগীয় কমিশনার কর্তৃক মনোনীত হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ রেজাউল করিম (রেজা রাড়ী)।ফ্যামিলি কার্ড কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন, সমন্বয় ও কার্যক্রমকে আরও গতিশীল করতে বরিশাল বিভাগীয় পর্যায়ে গঠিত সমন্বয় কমিটিতে তাকে সদস্য করা হয়েছে।
রেজা রাঢ়ী বিগত ফ্যাসিষ্ট হাসিনা সরকারের সময় বিএনপির রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন এবং একটি বায়িং হাউজে চাকরি করতেন।পরে চরমোনাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরাসরি নৌকা মার্কার মনোনীত প্রার্থীর পক্ষে প্রকাশ্যে কাজ করে আওয়ামী লীগের প্রতি নিজের সমর্থন প্রকাশ করেন। ৫ আগষ্ট ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পতন হলে আবারো নিজেকে বিএনপি বানানোর চেষ্টায় কাজ শুরু করেন।
সুত্র জানায়, ঢাকায় এক মন্ত্রীকে দিয়ে বরিশালের বিভাগীয় কমিশনার কে ম্যনেজ করে তিনি এই পদ বাগিয়ে নিয়েছেন। এক্ষেত্রে ক্ষুব্ধ বরিশাল বিএনপি নেতা কর্মীরা। তাদের ভাষ্য এটা মেনে নেওয়া যায় না। আমরা এ ব্যাপারে বিএনপি কেন্দ্রীয় কমিটির পাশাপাশি সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হস্তক্ষেপ কামনা করছি। যদি এই নিয়োগ বাতিল না হয় তাহলে আমরা রাজপথে আন্দোলনে যাবো। রেজা রাঢ়ী চরমোনাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালাম রাঢ়ীর পুত্র এবং নিজে সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী। তাই একজন প্রার্থীকে কিভাবে ফ্যামিলি কার্ড বিষয়ক তদারকি কমিটির সদস্য করা হলো তাও খতিয়ে দেখার আহবান জানান নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com