শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
হাম: ২৪ ঘন্টায় আরও ৩ শিশুর মৃত্যু মেহেন্দিগঞ্জে লুডু খেলা নিয়ে দ্বন্দ্ব, হাতুড়ির আঘাতে যুবক নিহত ফরিদপুরে বাসের ধাক্কায় নিহত ৫, বাসে আগুন আগস্ট-সেপ্টেম্বরে ভয়াবহ হতে পারে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে বরিশাল-ঢাকা-চট্টগ্রাম সুগন্ধা নদীতে সেতুর প্রস্তাবিত স্থান পরিদর্শনে সেতু সচিব প্রধানমন্ত্রীর প্রথম বরিশাল সফর ঘিরে উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীরা! নকলের সুযোগ না পেয়ে পরীক্ষা কেন্দ্রে হামলা-ভাঙচুর, আহত ১৫ সাবেক স্বামীর সঙ্গে বিরোধ, শিশুসন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ প্রধানমন্ত্রী বরিশাল সফরকে ঘিয়ে উন্নয়নের প্রতিশ্রুতির অপেক্ষায় দক্ষিণাঞ্চলবাসী! পটুয়াখালীতে পুলিশের অভিযানে ২ মাদক বিক্রেতা গ্রেপ্তার

পটুয়াখালীতে পুলিশের অভিযানে ২ মাদক বিক্রেতা গ্রেপ্তার

/ ১৬ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ১১ জুলাই, ২০২৬

পটুয়াখালী প্রতিনিধি ।।

পটুয়াখালীর গলাচিপায় একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১০ জুলাই) মধ্যরাতে উপজেলার গোলখালী ইউনিয়ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার গোলখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আমির হোসেন ফকিরের ছেলে সাহারুল ফকির এবং একই ইউনিয়নের পূর্ব গোলখালী গ্রামের মোখলেসুর রহমান মোল্লার ছেলে মহিবুল্লাহ মোল্লা। পুলিশ জানিয়েছে, তারা দুজনেই দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এর মধ্যে—সাহারুল ফকিরের বিরুদ্ধে ৪টি মামলা ও ৩টি ওয়ারেন্ট রয়েছে এবং মহিবুল্লাহ মোল্লার বিরুদ্ধে ৫টি মামলা ও ১টি ওয়ারেন্ট রয়েছে।

আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়ারেন্ট মূলে তাদের গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার বিধি মোতাবেক তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com